বুলবুল আহমেদ নাটোর প্রতিনিধিঃ নলডাঙ্গা উপজেলায় ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় প্রায় ২৭ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাসপাতাল ভবনের উদ্বোধন করেন নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল।
হাসপাতাল মিলনায়তনে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান, নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনসহ জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাবৃন্দ।
সাংসদ মোঃ শফিকুল ইসলাম শিমুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নয়নের পাশাপাশি কোভিড-১৯ এর সংক্রমণ নিয়ন্ত্রণে জীবন ও জীবিকার সমন্বয় করে তিনি সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। সরকারী হাসপাতালগুলোতে কোভিড-১৯ চিকিৎসাসহ সর রকমের স্বাস্থ্য সেবার মান বাড়াতে কাজ করছে বর্তমান সরকার।
জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, হাসপাতালটিতে কোভিড-১৯ নমুনা পরীক্ষা ও টিকাদান কার্যক্রম চালু এবং সেই সাথে সাধারণ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সব ধরনের প্রশাসনিক পদক্ষেপ গ্রহন করা হবে।
উল্লেখ্য, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়নে তিন একর জমির উপরে ২৬ কোটি ৮৭ লাখ ৮৭ হাজার টাকা ব্যয়ে পাঁচতলা বিশিষ্ট ফাউন্ডেশনের উপরে চারতলার হাসপাতাল ভবন নির্মাণ করা হয়েছে। এ ছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বাসভবন, চারতলার আবাসিক মেডিকেল অফিসার ও বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের বাসভবন, মেডিকেল অফিসারবৃন্দ ও ষ্টাফ নার্সের বাসভবন, মেডিকেল অফিসার ও ষ্টাফ নার্সের ডরমিটরি, গ্যারেজ কাম ড্রাইভার কোয়ার্টার, অভ্যন্তরীণ বৈদ্যুতিক কাজসহ একটি সাব-ষ্টেশন, আসবাবপত্র সরবরাহ এবং ভূমি উন্নয়নসহ সীমানা প্রাচীর সম্পন্ন হয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments