শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১লা জানুয়ারী বিকাল ৪টায় উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শোভাযাত্রা শেষে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য ও জেলা যুব সংহতির সদস্য সচিব হুসাইন শরীফ সঞ্চয়।
এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহিনূর ইসলাম, আটমূল ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাসু, মাঝিহট্ট ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, মোকামতলা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মাসুদ, কিচক ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জামিরুল ইসলাম রনি, ময়দানহাট্টা ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব আবদুল ওহাব।
এসময় আরও উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা যুব সংহতির সদস্য সচিব শেখ ফজলুল বারী, বগুড়া জেলা জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আহসান হাবিব রেবুল, শিবগঞ্জ উপজেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোকাররম হোসেন খোকন, যুগ্ম আহ্বায়ক রাহাদ ফয়সাল রুনু, ছাত্রনেতা রামিম ইসলাম পাপ্পু, আল আমিন, সৌরভ, হৃয়দ, ফেরদৌসসহ বিভিন্ন ইউনিয়নের জাপা, জাতীয় যুবসংহতি ও জাতীয় ছাত্র সমাজের নেতৃবৃন্দ।
প্রসঙ্গতঃ ১৯৮৬ সালের ১লা জানুয়ারী প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ এ দলটি প্রতিষ্ঠা করেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments