প্রতাপ হোড়,সাতক্ষীরা প্রতিনিধি : সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ডাকা সকাল সন্ধ্যা হরতালের সমর্থনে সাতক্ষীরা জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা শহরের হাটের মোড় হতে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী ও জেলা বিএনপির সমন্বয়ক মো. হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্ব এক মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সঙ্গীতা মোড়ে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা বিএনপির আহবায়ক এড. নুরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা যুবদলের সভাপতি মো. আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু,জেলা ছাত্রদলের সভাপতি শরিফুজ্জামান সজিব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার,জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এড. কামরুজ্জামান ভূট্টো, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা কৃষক দলের আহবায়ক মো. সালাউদ্দিন লিটন, সদস্য সচিব রবিউল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক খুরশিদ জাহান শীলা,সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, জাতীয়বাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এড. আকবর আলী, জেলা জাসাসের আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব ফারুক হোসেন,পৌর ছাত্রদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীন, সদর উপজেলা যুবদলনেতা সুমন রহমান, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় জেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকারের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: ঝালকাঠির নলছিটিতে ডিসেম্বরে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়ে শপথ নিয়েছেন নিষিদ্ধঘোষিত উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন ...
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
সব মন্তব্য
No Comments