নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে এক নারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার ৩ জুন দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা কান্দাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মিলন মিয়া ৩৫ ওই গ্রামের আমজুদ আলীর ছেলে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, পাওনা টাকা নিয়ে মিলন মিয়ার সঙ্গে একই গ্রামের ইমন নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে বুধবার দুপুরে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মিলন মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের স্বজন ও গ্রামবাসী সন্দেহভাজন হিসেবে এক নারী ও এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুইজনকে আটক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
সব মন্তব্য
No Comments