সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী বলেছেন, গুমের বিচারে সরকার খুবই পজিটিভ। গুমের শিকার পরিবারের ব্যথা অনুভব করে সরকার। বিচার বিশ্লেষণ, অধিকতর তদন্ত, সবকিছু বিবেচনা করে দেশের গণতন্ত্রের জন্য যা যা করণীয় সব করবে সরকার৷
তিনি বলেন, সাবেক ছাত্রনেতা এম ইলিয়াস আলী ১৪ বছর ধরে গুমের শিকার। রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার হয়ে তিনি গুম হয়েছিলেন। ফ্যাসিস্ট হাসিনা তাকে গুম করেছেন৷ ইলিয়াস আলী দেশের গণতন্ত্রের জন্য আত্মাহুতি দিয়েছেন৷ তাঁর ত্যাগ শ্রম ও ঘাম বলে শেষ করা যাবে না। তাঁর ত্যাগের মধ্যে দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের ভিত শক্ত হবে৷
শুক্রবার (১৭ এপ্রিল) নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন কামনায় সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলে তিনি এমন কথা বলেন। জুমার নামাজের পর হযরত শাহজালাল (রঃ) দরগাহ মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারের পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এম ইলিয়াস আলী ছিলেন একজন ত্যাগী, সাহসী ও গণতন্ত্রকামী নেতা। কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সবসময় জনগণের অধিকার ও অবাধ নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন। “দেশের জন্য কথা না বললে হয়তো তিনি গুম হতেন না—তিনি গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন,”—বলেন তিনি।তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায়ে বিএনপি আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি উল্লেখ করেন, দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং জুলাই-আগস্টের আন্দোলনে বহু নেতাকর্মী নিহত ও আহত হয়েছেন। এ্যানি বলেন, “ইলিয়াস আলীকে হয়তো আমরা ফিরে পাবো না, কিন্তু তার পরিবারসহ পুরো সিলেটবাসী এখনও প্রতীক্ষায় রয়েছে।” তিনি জানান, বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন এবং জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম উদ্বোধনের লক্ষ্যে তারেক রহমান শিগগিরই সিলেট সফর করবেন।
এসময় মন্ত্রী আরও বলেন, সিলেটের বাসিয়া নদী খালে পরিণত হয়েছে। সেখানে আগামী ২ মে প্রধানমন্ত্রী আসবেন এবং খনন কাজ শুরু করবেন৷ এখানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানও দুইবার এসে গেছেন। বিএনপি সবসময় সিলেটবাসীর পাশে আছে। আগামীতেও সিলেটের কল্যাণে পাশে থাকবে।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments