কবি প্রিয়তু শ্যামা দীর্ঘদিন যাবত কাব্য চর্চা করছেন। তাঁর বের হয়েছে অনেক গুলো কাব্যগ্রন্থ। সেখান থেকে তিনটি কবিতা এখানে দেওয়া হলো --
১. নববধূ শরৎ
নীলাকাশে সাদা মেঘের ভেলা
মন ভিজানো শিউলিঝরা ভোর বেলা,
দূর্বাঘাসের ফোঁটায় ফোঁটায় শিশির,
কাশফুলে মিষ্টি সোঁদা ভেজা মাটির গন্ধ।
দুপুরের তপ্ত
অথচ নরম নীলের প্রলেপের মাঝে শুভ্র মেঘেদের হুটোপুটি ছুটোছুটি।
বাঁশ বাগানে ডাহুকের কুঞ্জন,
ঝিলের ডুবো জলে শালুক পাতার বাস।
আঁধারের বুক চিরে জোনাকির রুপোলি বাতি,
ঘোরলাগা জ্যোৎস্না….!!!
সবই শরৎ-এরই রুপ,
এ যে নববধূ শরৎ-এরই আগমন ।
তবুও কেন শরৎ-এর এহেন আগমনী বার্তাকে,
মন ভুলানো রূপকে সবাই ছুঁতে পারে না,
সবার ছোঁয়া হয় না,
ছোঁয়া যায় না?
২. দৌড়
জীবনের রেইসে ছুটছি সে অনেক কাল ধরেই…
কিছু বোঝার বেশখানিকটা আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল দৌড়ের এই অলিখিত প্রতিযোগিতা।
তখন থেকেই মস্তিষ্ক শুধু একটি শব্দই শুনতে পেত,"দৌড় দৌড় দৌড়…"
কেবল ছুটে চলা…
অবিরাম দুরন্ত দুর্বার গতিতে ছুটে চলা…
তাই আমিও কখনো ঢেউয়ের মতো,
কখনো-বা পাখির মতো শুধু ছুটেই গেছি …
আমার মস্তিষ্কের কোষগুলো কখনো কখনো বিদ্রোহ করেছে, ককিয়ে কেঁদে উঠেছে,
হয়েছে অবসন্ন।
কিন্তু তবুও আমি একটিবারের তরেও থামিনি।
কারণ ততদিনে আমিও বুঝে গিয়েছিলাম যে,বাঁচতে হলে দৌড়েই বাঁচতে হবে।
প্রাণপণে শুধু ছুটতেই হবে,
গতিকে কখনো শ্লথ করা চলবে না।
জীবনে সন্ধ্যে নামার আগেই লক্ষ্যে পৌঁছোতে হবে।
সেই থেকে আজও কেবল ছুটে চলেছি…
থামব কোথায় ঠিকানা জানা নেই।
৩. নিঃশেষের আগে
কথা বলো…
মনে জমানো যা কিছু সঞ্চিত ,
বুকে বেঁধে রাখা,থমকে থাকা এক একটা সাদা-কালো, নীল-হলুদ সব কথাকে উগরে দাও।
নিঃশেষে বলে দাও যা কিছু অপ্রকাশিত তার সবটা।
কিচ্ছুটিও জমিয়ে রেখো না।
কথা অমৃত, একে বলে ফেলতে হয়।
আগামী অনিশ্চিত ক্ষণের জন্য কিছুকেই জড়ো করে রেখো না,
না সাধ,
না স্বপ্ন,
না না-বলা কোনো কথা!
কিছুকেই জমিয়ে রেখো না।
যা কিছু লালায়িত স্বপ্ন আছে,
সাধ আছে,
ইচ্ছের বাড়াবাড়ি আছে,
তার সবটাকে ভাসিয়ে দাও,
ঢেউয়ের মতো তা আছড়ে পড়ুক,
ফেনা তুলুক,
তারপর আবার মিলিয়ে যাক…
নিঃশেষের আগে বিলিয়ে দাও সঞ্চিত ইচ্ছের পুটলিখানি থেকে খান-কতেক অভিজ্ঞতা, উপলব্ধিকে।
যা কিছু শিখেছ তার সবটাকে মেলে ধরো।
সঞ্চিত সব কিছুকে নিঃশেষ করো তোমার নিঃশেষের আগেই।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments