ডেস্ক রিপোর্ট: শেষ হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্রের প্রথম মেগা ধারাবাহিক ‘খড় কুটোর আখ্যান।’ বাকি রয়েছে মাত্র তিনটি পর্ব। আগামী রোববার এর শেষ পর্ব প্রচারিত হবে।
এ দিকে, সম্প্রতি শেষ হয়েছে নাটকের শেষ ধাপের শুটিং।গত ২২ জুন ৫২ পর্বের ধারাবাহিকটির শেষ ধাপের সুটি করা হয়েছে। গত ১০ জানুয়ারি থেকে নাটকটির প্রথম ধাপের সুটিং শুরু হয়ে ছিলো। এ নিয়ে মোট নাটকটির চার ধাপে সুটিং করা হয়। প্রতি ধাপে চার থেকে পাঁচ দিন করে সময় নিয়ে কাজ করা হয়েছিল।
অরিন্দম মুখার্জী বিংকুর প্রযোজনায় ধারাবাহিক নাটক ‘খড় কুটোর আখ্যান’ গত ১২ ফেব্রুয়ারী বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে নিয়মিতভাবে প্রতি শুক্র, শনি এবং রোববার রাত নয়টায় প্রচারিত হয়ে আসছে এবং পরদিন সকাল ১১টায় পুন: প্রচারিত হয়।
বিটিভি চট্রগ্রাম কেন্দ্রের ইতিহাসে এটাই প্রথম লম্বা ধারবাহিক। অবশ্য এর পূর্বে চ পর্ব ও ১৩ পর্বের ধারবাহিক বিটিভি চট্টগ্রাম কেন্দ্র হতে প্রচারিত হয়েছিল, তার মধ্যে দীর্ঘতম ধারাবাহিক এটাই প্রথম।
সোহেল মাহরুফের লিখা গল্পে জেলে পড়ার জীবন জীবিকা এবং জেলেদের সুখ দঃখ হাঁসি কান্না সুন্দর ও সাবলিলভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ নাটকে।
এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, শ্রেয়শী, মুহাম্মদ ফোরকান, মোশারফ ভূঁইয়া পলাশ, রফিউল কাদের রুবেল, মিলা নোভা, শাহিন চৌধুরী, নাসরিন হীরা, আশরাফুল করিম সৌরভ, আবদুল হাদী, শাহনুর সরোয়ার, শিমলা, সৌরভ আশসাদ, শব্দ, বিবি জহুরা, তাসনোভা শাওরিন, ইউনুস রানা সোহেল, রাকিবুর রহমান, মুজিবুর রহমান মাসুম, আকিব বিন মাহবুব,হাসিবুর রহমান সহ আরো অনেকেই।
রিয়াদ ফিল্মসের সহায়তার এবং দৃশ্যছায়ার কারিগরী সহযোগিতায় নির্মিত ধারাবাহিকটিতে অনুষ্ঠান তত্বাবানে রয়েছেন রুমানা সারমিন এবং সার্বিক তত্বাবধানে রয়েছেন বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নিতাই কুমার ভট্টাচার্য।
ধারাবাহিকটি ইতিমধ্যেই সব শ্রেণির দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। এছাড়া দর্শকদের চাহিদা অনুযায়ী আগামীতে আরো নতুন ধারাবাহিক প্রচারের জন্য বিটিভি চট্টগ্রাম কেন্দ্র কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্টরা।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments