স্টাফ রিপোটার : সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, মার্কিন সাম্রাজ্যবাদ ও একাত্তরের পরাজিত শক্তি এক হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে।আর এর পেছনে প্রত্যক্ষ ষড়যন্ত্রে লিপ্ত ছিল জিয়াউর রহমান।মহান মুক্তিযুদ্ধে আমরা যখনই বিজয়ের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছি তখনই পাকিস্তানের মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে সপ্তম নৌবহর পাঠানোর হুমকি দেয়।কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পাল্টা হুমকিতে তারা নিজেদের গুটিয়ে নেয়।
প্রতিমন্ত্রী আজ সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের স্টুডিও থিয়েটার হলে জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে বাংলাদেশ গণসংগীত সমন্বয়পরিষদ আয়োজিত ‘বঙ্গবন্ধুকে নিবেদিত শ্রদ্ধাঞ্জলি ও স্মরণানুষ্ঠান’ -এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধান অতিথি বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে এ পর্যন্ত তাঁকে হত্যার জন্য ১৯ বার চেষ্টা করা হয়েছে।কিন্তু মহান আল্লাহ তায়ালার ইচ্ছায় এবং এদেশের জনগণের ভালোবাসা ও দোয়ায় তিনি প্রতিবারই বেঁচে গেছেন।কে এম খালিদ প্রশ্ন রেখে বলেন, বিএনপি নেত্রী বেগম জিয়াকে হত্যার জন্য কি একবারও চেষ্টা করা হয়েছে? সেটি হোক আমরা তা চাইনা।কারণ, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় শান্তি, সম্প্রীতি ও সহনশীলতায় বিশ্বাস করে।
বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মঞ্চ সারথি আতাউর রহমান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ এর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments