মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে নানা কর্মসূচী আর বিনম্র শ্রদ্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকাল ৮টায় স্থানীয় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকাল শোয়া ৯ টায় শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাহজাদপুর উপজেলা প্রশাসন, স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতার পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পৌর কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, শাহজাদপুর প্রেস ক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ, শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও নানা শ্রেণি পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে সকলের অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোক র্যালি বের হয়ে রবীন্দ্র কাছারিবাড়ি গিয়ে শেষ হয়। পুষ্পস্তবক অর্পণ ও শোক র্যালিতে অন্যান্যের মধ্যে অংশ নেন, শাহজাদপুর উপাজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি জননেতা চয়ন ইসলাম, বিপ্লবী সাধারন সম্পাদক এ্যাড. এসএ হামিদ লাবলু, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও উপজেলা আ.লীগের নির্বাহী সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের পরিচালক ড. সাজ্জাদ হায়দার লিটন, পৌরসভার মেয়র মনির আক্তার খান তরুলোদী, ইউএনও তরিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি উপাধ্যাক্ষ রফিকুল ইসলাম বাবলা, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাসিবুল ইসলাম, ওসি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, পুলিম পরিদর্শক মইনুল ইসলাম ও আব্দুল মজিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহেদ শেখ কাজল, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাংগঠনিক সম্পাদক নোমান, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক সবুজ বিপ্লবের উদ্যোক্তা কামরুল হাসান হিরোক প্রমূখ। এছাড়া বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদদের বিদেহী আত্মার শান্তি কামনায় প্রাণনাথপুর বারোয়ারী কালী মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। শাহজাদপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন বসাক ও সাধারন সম্পাদক মানিক সরকারের আয়োজনে এ বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি করা হয় উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক এড. এসএ হামিদ লাবলু ও বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভিপি আব্দুর রহিমকে। এছাড়া, শাহজাদপুর পৌর এলাকার সকল ওয়ার্ড ও ১৩টি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নানা শোক কর্মসূচী পালিত হয়েছে।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments