ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ভারতের কর্ণাটকে ওমিক্রণ ভাইরাস আক্রান্ত দুইজনের সন্ধান মিলেছে। দক্ষিণ আফ্রিকাফেরত ৪৬ ও ৬৬ বছর বয়সি দু’জনের দেহে ওই ভাইরাস ধরা পড়লে দেশটিতে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ার পাশাপাশি বাড়তি সতর্কতা নেওয়া হয়। সীমান্তবর্তী হওয়ায় এ নিয়ে সতর্ক বাংলাদেশও। অন্যান্য উদ্যোগের পাশাপাশি স্থলবন্দরগুলোতেও নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা।
তবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতীয় যাত্রীদের অবাধ চলাচল থাকায় বাংলাদেশেও সেটা ছড়িয়ে পড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। শুরুর দিকেই এ নিয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত বলে মনে করা হচ্ছে। অবশ্য সেখানে একটি হেলথ স্ক্যানিং বুথ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, প্রতিদিন গড়ে ৭০-৮০ জন ভারতীয় এ বন্দর দিয়ে বাংলাদেশে আসেন। একই সঙ্গে এ বন্দর দিয়ে বাংলাদেশি যাত্রী পারাপারও হচ্ছে। এসব যাত্রীরা চিকিৎসা ও ব্যবসায়িক ভিসায় যাতায়ত করছেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, যাতায়তকারি যাত্রীদের বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারত থেকে আসা যাত্রীরা স্বাস্থ্য পরীক্ষ করে আসছে কি-না সেটি যেমন দেখা হচ্ছে তেমনিভাবে ওমিক্রণের উপসর্গ থাকলে তাৎক্ষণিক পরীক্ষা করার ব্যবস্থা রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত উপসর্গ নিয়ে আসা কোনো যাত্রী পাওয়া যায়নি।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. আব্দুল হামিদ জানান, স্বাস্থ্যবিভাগের একটি টিম বন্দরে কাজ করছে। নির্দেশনা অনুযায়ি যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষাসহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন তারা। পুলিশও এ বিষয়ে সতর্ক আছে।
হেলথ স্ক্যানিং বুথে দায়িত্বরত চিকিৎসক ফয়জুন্নেচ্ছা আমীন জানান, কোনো ভারতীয় আসামাত্র তাদের কাছে করোনা ভাইরাস পরীক্ষার কাগজপত্র আছে কি-না সেটা নিশ্চিত করা হয়। কারো কোনো উপসর্গ আছে কি-না সেটিও নিশ্চিত করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মো একরাম উল্লাহ জানান, পরিস্থিতি অনুযায়ি নির্দেশনাও দ্রুত পরিবর্তন হচ্ছে। সর্বশেষ ২ ডিসেম্বর আসা নির্দেশনা অনুযায়ি স্বাস্থ্যবিভাগ কাজ করছে। কারো কোনো উপসর্গ থাকলে তার তাৎক্ষণিক পরীক্ষার নির্দেশনা দেওয়া আছে।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments