মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার ব্যুরো প্রধান তানজিমুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে নগরীর টুলটুলি পাড়ায় বায়োহার্বস আয়ুর্বেদিকে মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে।
এসময় দুর্বৃত্তরা সাংবাদিকের গাড়ি ভাংচুর করে। উক্ত ঘটনায় তানজিমুল হক নিজে বাদী হয়ে কাশিয়াডাঙ্গা থানায় ৫ জনের নাম উল্লেখ করে আরও ১২ থেকে ১৪ জনকে অজ্ঞাতনামা করে মামলা দায়ের করেন।
এদিকে, রাজশাহীতে সাংবাদিকের উপর হামলার ঘটনায় হারবাল কোম্পানির চার কর্মচারিকে আটক করেছে পুলিশ। দুপুরে মামলার পর পুলিশ গিয়ে ওই কোম্পানি থেকে তাদের গ্রেপ্তার করে।
অপরদিকে,সাংবাদিক নেতার উপর হামলার প্রতিবাদে বায়োহার্বস আয়ুর্বেদিকের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীতে কর্মরত সাংবাদিকবৃন্দ।
জানা যায়,নগরীর টুলটুলি পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় ছোট একটি রাস্তার পাশে বায়োহার্বস আয়ুর্বেদিকের কারখানা।প্রতিদিন কোম্পানির ৫/৭ টা গাড়ি রাস্তার উপরে রেখে তারা মালামাল উঠা-নামানোর কাজ করে। এতে করে যাতায়াতের ক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তিতে পড়েন।
রোববার বেলা ১২ টার দিকে সাংবাদিক তানজিমুল হক সংবাদ সংগ্রহের কাজে বের হওয়ার সময় বায়োহার্বস আয়ুর্বেদিকের মূল ফটকের সামনে তাদের গাড়ি থাকায় আটকে পড়েন তিনি। এ ব্যাপারে প্রতিবাদ জানালে বায়োহার্বস আয়ুর্বেদিকের কর্মকর্তা-কর্মচারীরা সাংবাদিকের ওপর চড়াও হন। মারধরের পাশাপাশি গাড়িও ভাংচুর করে তারা।
খবর পেয়ে উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তারা প্রতিষ্ঠানের নানা অনিয়মের অভিযোগে দুই লক্ষ টাকা জরিমানা করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ছয়মাসের জন্য সিলগালা করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments