ডেস্ক রিপোর্ট: নতুন নাটকে জুটি বাঁধছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজিবা বাশার।নতুন এই জুটিকে দেখা যাবে শিহাব শাহীন পরিচালিত 'যোদ্ধা' নাটকে।
নাটকটি নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ ও করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধাদের ত্যাগ ও বীরত্বের গল্প নিয়ে।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অপূর্ব বলেন, নাটকের গল্প আমার খুবই পছন্দ হয়েছে। ২টি গল্পকে একসঙ্গে খুবই চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ কমই আসে।
এ ব্যাপারে নাজিবা বাশার বলেন, এর আগেও অপূর্বর সঙ্গে অভিনয় করেছি। তবে এই প্রথম নায়িকা হিসেবে তার বিপরীতে অভিনয় করেছি। আমাদের জুটি হয়ে এটা প্রথম নাটক।
শিহাব শাহীন ও মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটিতে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এনটিভিতে দেখানো হবে নাটকটি।-যুগান্তর
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments