ডেস্ক রিপোর্ট: সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ আয়োজিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’-এর অংশ হিসেবে আজ অনুষ্ঠিত হলো ‘টক উইথ রাইটার্স’ ইভেন্টের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের অতিথি হিসেবে আজ আড্ডায় অংশ নেন কথাসাহিত্যিক ও অনুবাদক রাফিক হারিরি এবং ট্রাভেল রাইটার ও আলোকচিত্রী শিল্পী মুনতাসির মামুন।
সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হওয়া এ আড্ডায় লেখকদ্বয় তাঁদের সৃষ্টিশীল যাত্রা, অনুবাদ ও আলোকচিত্র, ভ্রমণ ও ভ্রমণলেখার অভিজ্ঞতা, বইপড়া ও লেখালেখির বর্তমান প্রবণতা নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন।
তারা বলেন, ‘পাঠকই একজন লেখকের সবচেয়ে বড় প্রেরণা। বইমেলার বাইরেও এই ধরনের বুক কার্নিভাল পাঠক–লেখক সম্পর্ক আরও সুদৃঢ় করে।’
অনুষ্ঠানে উপস্থিত পাঠকেরা লেখকদের উদ্দেশে নানা প্রশ্ন করেন। রাফিক হারিরির জনপ্রিয় উপন্যাস, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমরা (রা.) নিয়ে লেখা ‘ওমর’ বই কীভাবে লেখা হলো, অনুবাদের চ্যালেঞ্জ এবং ট্রাভেল ন্যারেটিভে বাস্তবতা, লেখক-জীবনের অনুপ্রেরণা ও ভবিষ্যৎ চিন্তা—সবকিছু নিয়েই চলে মুক্ত আলাপ। পুরো আয়োজনটি সঞ্চালনা করেন কথাসাহিত্যিক ও সম্পাদক অস্ট্রিক আর্যু।
লেখক–পাঠকের সংযোগই ‘টক উইথ রাইটার’ ইভেন্টের মূল উদ্দ্যেশ্য। প্রতিদিনই নতুন আড্ডা ও নতুন অতিথি থাকছেন এই আয়োজনে।
‘টক উইথ রাইটার’ প্রতিদিন বিকেল ৪.১৫ মিনিট থেকে অনুষ্ঠিত হবে। প্রতিটি পর্বেই থাকবেন একজন বা একাধিক লেখক— ‘একক, যুগল ও যৌথ আড্ডা’ শিরোনামে।
পরবর্তী অনুষ্ঠানের অতিথি তালিকা :
◉ ১৮ নভেম্বর (একক আড্ডা)
মুমিত আল রশিদ
অধ্যাপক ও অনুবাদক
◉ ১৯ নভেম্বর (একক আড্ডা)
সাবিদিন ইব্রাহিম
সাংবাদিক ও অনুবাদক
◉ ২০ নভেম্বর (একক আড্ডা)
সাদ উর রহমান
ঢাকা গবেষক ও লেখক
◉ ২১ নভেম্বর (একক আড্ডা)
সাব্বির জাদিদ
কথাসাহিত্যিক
◉ ২২ নভেম্বর (যুগল আড্ডা)
রুদ্র আরিফ
কবি ও অনুবাদক
রওশন আরা মুক্তা
কবি
◉ ২৩ নভেম্বর (একক আড্ডা)
মুসা আল হাফিজ
গবেষক, চিন্তক ও লেখক
◉ ২৪ নভেম্বর (একক আড্ডা)
হাসান রোবায়েত
কবি
◉ ২৬ নভেম্বর (যুগল আড্ডা)
মুম রহমান
কথাসাহিত্যিক
সাকিরা পারভীন
কবি
উল্লেখ্য, বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ‘ঐতিহ্য বুক কার্নিভাল ২০২৫’ চলবে ৩০ নভেম্বর ২০২৫ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা। বুক কার্নিভালে এই বছর ঐতিহ্যের প্যাভিলিয়নে থাকবে ২৫+ নতুন বই, ২৫০০+ বই ও ২৫টি রচনাবলি এবং সর্বোচ্চ ৭১% পর্যন্ত ছাড়সহ নানা অফার ও উপহার। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে—ঐতিহ্য প্রকাশিত রচনাবলির আলাদা খণ্ড নামমাত্র মূল্যে (মাত্র ৫০ থেকে ৩০০ টাকায়) কেনার সুবর্ণ সুযোগ।
কার্নিভালে অংশ নিয়েছে—ইসলামি বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘ইলহাম’, শিশুতোষ বই প্রকাশনা প্রতিষ্ঠান ‘কাকাতুয়া’, বাংলাদেশের ইংরেজি সাহিত্যের একমাত্র প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রিপারমার্ক’ ও নান্দনিক নোটবুক ও বুকমার্ক প্রকাশনা প্রতিষ্ঠান ‘নু বুকস বাই নুবাহা’। তাদের বই, নোটবুক ও বুকমার্কেও বিশেষ ছাড় চলছে।
এছাড়াও অংশ নিয়েছে বই বিপণন প্রতিষ্ঠান ‘নির্বাচিত’। নির্বাচিত’তে মজুদ থাকা বাংলাদেশের উল্লেখযোগ্য প্রায় সকল প্রকাশনীর বইয়ে থাকবে ৩০% পর্যন্ত ছাড়। মজুদ বিদেশি বইয়ে (বাংলা, ইংরেজি) প্রদত্ত মূল্যের উপর ১৫% পর্যন্ত ছাড়ও থাকছে।
এছাড়াও থাকছে ফোক মেহফিল, বুক ইনফ্লুয়েন্সার গেট টুগেদার, আবৃত্তি সন্ধ্যা ও রিডার্স ক্লাব ডেসহ নানান আয়োজন।
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
স্টাফ রিপোর্টার: হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে ঢাকার সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে ফুটিয়ে তুলতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণিল ...
স্টাফ রিপোর্টার: আজ ১২ ভাদ্র, বৃহস্পতিবার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী। বাংলা সাহিত্যের দ্রোহ, প্রেম, সাম্য ও মানবতার কালজয়ী এই কবি ইংরেজি ১৯৭৬ সালের ২৯ আগস্ট, বাংলা ১৩৮৩ বঙ্গাব্দ ...
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জে খোয়াই থিয়েটারের উদ্যোগে নাট্যাচার্য সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জীবনী পাঠ, নাটকের অংশবিশেষ পরিবেশনা, গান, কবিতা আবৃত্তি ও আলোচনা সভার আয়োজন করা হ ...
সব মন্তব্য
No Comments