স্টাফ রিপোর্টার: অবিলম্বে ৯ম বেতন কমিশন গঠন, ৫০ শতাংশ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ এই দাবি জানান। দাবি পূরণের প্রত্যয়ে আগামী ১০ এবং ১১ মে দুই দিনব্যাপী সংগঠনের একাদশ জাতীয় সম্মেলনের ঘ্ষেণা দেওয়া হয়।
নোমানুজ্জামান আল আজাদ বলেন, বিগত স্বৈরশাসনের অবসান হলেও বিভিন্ন সরকারি দপ্তরে এখনো ফ্যাসিবাদের দোসররা বিদ্যমান। গণকর্মচারীরা গত ১৫ বছর ধরে আর্থিক ও প্রশাসনিক চরম বৈষম্যের শিকার। এতে কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দিয়েছে। বৈষম্য নিরসনে ১০ ধাপে বেতন নির্ধারণসহ ৫ দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই। সম্মেলনে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভিয়েতনাম, ভারতসহ বিভিন্ন দেশের গণকর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন বলে জানান নোমানুজ্জান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, মো. আজিম, বদরুল আলম সবুজ, মো. রোকনুজ্জামান, জিল্লুর রহমান খান, ইউসুফ আলী, মোহাম্মদ আলী, কুতুব উদ্দিন সেলিম, এম.এ আউয়াল, ফাহমিদা আক্তার ইলা প্রমুখ।
স্টাফ রিপোর্টার: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সম্ভাব্য রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটের মাধ্যমে স্থ ...
স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণকে পুরস্কৃত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশ ...
স্টাফ রিপোর্টার: ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক (গণসংযোগ) মো. শোয়াইব।সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে দেশের কো ...
সব মন্তব্য
No Comments