অধিকারের ডায়লগে মজিবুর রহমান মঞ্জু
স্টাফ রিপোর্টার:এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ২০২৬ এর নির্বাচনে প্রাণহানি সহিংসতা অন্য নির্বাচন গুলোর চেয়ে কম হয়েছে সত্য কিন্তু এর কৌশলগত ম্যানিপুলেশন নবরূপ লাভ করেছে। নির্বাচন পদ্ধতিতে সংস্কার না আনলে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও অভিনব আকারে বাড়বে।
আজ সোমবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিডি (ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি) ও ‘অধিকার’ এর যৌথ আয়োজনে স্টেকহোল্ডার ডায়লগে তিনি একথা বলেন। ডায়লগে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিব মোমেন ও মারদিয়া মমতাজ, সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম, অধিকারের ডিরেক্টর নাসিরুদ্দিন এলান, তাসকিন ফাহমিনা, ইপিডি’র প্রকল্প পরিচালক অ্যানাসতাসিয়া এস উইবাওয়াসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা বক্তব্য রাখেন।
মজিবুর রহমান মঞ্জু ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, কারা ক্ষমতায় আসবেন এটা যদি নির্বাচনের আগেই ধারণা তৈরি হয়ে যায় তাহলে নির্বাচন কতৃপক্ষ ও মাঠ প্রশাসন কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবেনা। নির্বাচনে বিএনপি ও জামায়াত যে যেখানে পেরেছে প্রভাব বিস্তার করেছে বলে তিনি মনে করেন। নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন না করলে আগামীতেও যে দলের যেখানে প্রভাব সেখানে ১৫ থেকে ২০ ভাগ শান্তিপূর্ণ ম্যানিপুলেশন প্রভাবশালীদের পক্ষে হবে।
ক্যাম্পাসে সরকারী ছাত্রসংগঠনের সন্ত্রাস ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিরোধী ছাত্র সংগঠনগুলোর প্রতিরোধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, রক্তক্ষয়ী এ সংঘর্ষের চুড়ান্ত পরিণতি অতীতে কখনো ভাল হয়নি, ভবিষ্যতেও হবেনা। তিনি এ ব্যাপারে সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
সব মন্তব্য
No Comments