ডেস্ক রিপোর্ট: তরুণদের জনপ্রিয় বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স সম্প্রতি পাবজি মোবাইলের সাথে একটি যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে। এই উদ্যোগের ফলে ইনফিনিক্স পাবজি মোবাইল গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ২০২৪ (২০২৪ পিএমজিসি) ফাইনালের অফিসিয়াল গেমিং ফোনের মর্যাদা পেয়েছে। এই উদ্যোগকে ইনফিনিক্স তাদের ব্র্যান্ড জার্নিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত করছে। এটি গ্লোবাল গেমিং ইকোসিস্টেমকে সমর্থনে তাদের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ বলেও জানিয়েছে প্রযুক্তি ব্র্যান্ডটি।
২০২৪ পিএমজিসি গ্লোবাল মোবাইল গেমিং টুর্নামেন্টটি ৪৮টি এলিট টিমের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। ৩১ অক্টোবর থেকে ২৪ নভেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। গ্র্যান্ড ফাইনাল আগামী ৬ থেকে ৮ ডিসেম্বর ২০২৪ যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে। ৩০ লাখ ডলার পুরস্কার ও গ্লোবাল ইস্পোর্টস তারকাদের প্রতিযোগিতায় এই চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতামূলক গেমিংয়ের সর্বোচ্চ স্তর।
ইনফিনিক্স-এর জেনারেল ম্যানেজার টনি ঝাও বলেন, ‘পিএমজিসির অফিসিয়াল গেমিং ফোন হওয়ার মাধ্যমে আমরা আমাদের গেমারদের ক্ষমতায়নের বৈশ্বিক প্রতিশ্রুতি বাস্তবায়নে পথে আরও এক ধাপ এগিয়ে গেলাম। জিটি ২০ প্রো স্মার্টফোনটি মোবাইল গেমিং প্রযুক্তিকে আরও উন্নত করার ও গেমারদের জন্য একটি অসাধারণ গেমিং অভিজ্ঞতা প্রদানে আমাদের প্রতিশ্রুতিকে প্রকাশ করে।’
এই স্পন্সরশিপের মূলে রয়েছে ২০২৪ পিএমজিসি-এর অফিসিয়াল গেমিং ডিভাইস ইনফিনিক্স জিটি ২০ প্রো। স্মার্টফোনটি প্রতিযোগিতামূলক গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারের চাহিদা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে একটি উজ্জ্বল ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্জ রিফ্রেশ রেট যা আল্ট্রা-স্মুথ ভিজ্যুয়াল উপস্থাপন করে। শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ আলটিমেট চিপসেটের মাধ্যমে এটি সহজ মাল্টিটাস্কিং ও ইনটেন্স গেমপ্লে নিশ্চিত করে। জিটি ২০ প্রো-তে রয়েছে একটি ডেডিকেটেড ইস্পোর্টস মোড ও দীর্ঘ সময় ধরে খেলার জন্য ইনোভেটিভ কুলিং ফ্যান।
২০২৪ পিএমজিসি প্রতিযোগিতার স্পিরিটকে সম্মান জানিয়ে ইনফিনিক্স এমভিপি অ্যাওয়ার্ড ও ২০২৪ পিএমজিসি অ্যাওয়ার্ড চালু করেছে। ২০২৪ পিএমজিসি এমভিপি পাবজি মোবাইলের ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে সরাসরি পাবজি মোবাইল দ্বারা নির্বাচিত হবে। বিজয়ীরা গ্র্যান্ড ফাইনালের জন্য লন্ডনে অল-এক্সপেন্সেস-পেইড ট্রিপের সুযোগ পাবেন।
পিএমজিসি টুর্নামেন্টকে সমর্থন করার পাশাপাশি ইনফিনিক্স ‘জার্নি অফ ইউনিটি টাইটানস’-এর মতো উদ্যোগের মাধ্যমে গেমারদের অনুপ্রাণিত করছে। এই উদ্যোগ গেমারদের গেমিং সম্পর্কিত আবেগ, অধ্যবসায় ও সাফল্যের গল্প বলে থাকে।
পাবজি মোবাইলের সাথে ইনফিনিক্স-এর অংশীদারিত্ব ইস্পোর্টসে উদ্ভাবনের ক্ষেত্রে ইনফিনিক্স-এর অবস্থান আরও শক্ত করবে। গেমারদের স্বপ্ন পূরণে ও অত্যাধুনিক প্রযুক্তি সরবরাহে ইনফিনিক্স গ্লোবাল প্ল্যাটফর্ম ও বাংলাদেশে সব জায়গাতেই গেমারদের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।
ডেস্ক রিপোর্ট: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে তাদের রিয়েলমি সি১০০আই নিয়ে এসেছে, যা এই সেগমেন্টের ব্যাটারি পারফরম্যান্সে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে। নিরবচ্ছিন্ন ...
ডেস্ক রিপোর্ট: এন্ট্রি-লেভেল সেগমেন্টে ফ্ল্যাগশিপ লুকের নতুন স্মার্টফোন আনছে অপো। শীঘ্রই দেশের বাজারে উন্মোচন হতে যাচ্ছে অপো এ৬সি। অপো জানায়, স্টাইল ও এলিগেন্ট ডিজাইন চাওয়া ব্যবহারকারীদের জন্য ফ্ ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : ডিজেল সংকটে যখন দিশেহারা কৃষক, ঠিক তখনই আশার আলো দেখাচ্ছেন কুষ্টিয়ার দৌলতপুরের যুবক মনিরুল ইসলাম। অব্যবহৃত পোড়া মবিল থেকে তিনি উদ্ভাবন করেছেন ডিজেলের বিকল্প জ্বালানি ম্য ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকল (ইভি) মার্কেটের বিভিন্ন ডিজাইনের বাইকগুলো এতদিন মূলত নিত্যদিনের যাতায়াতের বাহন হিসেবেই পরিচিত ছিল। এই পরিবেশবান্ধব যাতায়াতের ধারণায় এবার গতির থ্রিল ...
সব মন্তব্য
No Comments