ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন পেসাররা। এজন্য কৃতিত্ব পাচ্ছেন পেস বোলিং কোচ ওটিস গিবসনও। এমন সময় এই ক্যারিবীয় বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিয়েছেন। চুক্তি নবায়ন করছেন না তিনি। এদিকে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর বিদায় অনেকে দেখে ফেললেও তিনি থাকছেন। কোচিং প্যানেল নিয়ে কাল ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘গিবসনের সঙ্গে চুক্তি শেষ এ মাসেই। তিনি জানিয়েছেন, আমাদের সঙ্গে আর থাকছেন না।’ চুক্তি নবায়ন করতে চান না। আমরা তা মেনে নিয়েছি।’ শোনা যাচ্ছে, গিবসন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মুলতান সুলতানসের কোচ হিসাবে যোগ দিচ্ছেন।
ডমিঙ্গোকে নিয়ে জালাল ইউনুস বলেন, ‘আমাদের কাছে বিকল্প প্রধান কোচ নেই। আমরা জেমি সিডন্সকে নিয়ে আসছি ব্যাটিং পরামর্শক হিসাবে। সে ফেব্রুয়ারির শুরুতে আসবে। কিন্তু আমাদের হাতে কোনো প্রধান কোচ নেই। এখন যেহেতু বিকল্প প্রধান কোচ নেই এবং ডমিঙ্গোর সঙ্গে চুক্তিও রয়েছে, তাই তাকে দিয়েই চালিয়ে নিচ্ছি।’ জালাল ইউনুস বলেন, ‘তিনি (ডমিঙ্গো) বলেছেন, এ মাসেই পরিকল্পনা করবেন। প্রধান কোচ, নির্বাচক প্যানেল-এসব সিদ্ধান্ত বোর্ড থেকে আসে। যেহেতু ব্যাক টু ব্যাক খেলা, নিউজিল্যান্ড থেকে এসে বিপিএল, এরপর আফগানিস্তান আসবে। সেই সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা সফর। চুক্তি শেষ হয়নি, তাই তাকে দিয়েই চালিয়ে নেওয়া হচ্ছে। তবে আমাদের অন্য চিন্তাও আছে কোচিং প্যানেল নিয়ে।’ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান বলেন, ‘টুর্নামেন্ট হবে। কিন্তু দর্শক থাকবে না গ্যালারিতে।’-যুগান্তর
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments