স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে আয়োজিত অধিবেশনে কমিটিগুলো গঠনের প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুমতিক্রমে তার পক্ষে বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি (১১০, বরগুনা-২) এই প্রস্তাবগুলো সংসদে উপস্থাপন করেন।
বাংলাদেশের সংবিধানের ৭৬ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালি-বিধির ২৪৬, ২৪৭ ও ২৪৮ বিধি অনুসারে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের সমন্বয়ে এসব কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় স্থায়ী কমিটিগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম, আইন প্রণয়ন, বাজেট বাস্তবায়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: এই কমিটির সভাপতি করা হয়েছে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুকে (২২৩, শরীয়তপুর-৩)। কমিটির সদস্য হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় (যদি তিনি সংসদ-সদস্য হন), অনিন্দ্য ইসলাম অমিত (৮৭, যশোর-৩), মোহাম্মদ কয়ছর আহমেদ (২২৬, সুনামগঞ্জ-৩), রফিকুল ইসলাম হিলালী (১৫৯, নেত্রকোণা-৩), এস. এম. জাহাঙ্গীর হোসেন (১৯১, ঢাকা-১৮), নায়াব ইউসুফ আহমেদ (২১৩, ফরিদপুর-৩), মমতাজ আলো (৩২৮, মহিলা আসন-২৮), মোহাম্মদ নাজিবুর রহমান (৬৮, পাবনা-১) এবং মো. আবুল হাসনাত (২৫২, কুমিল্লা-৪)।
প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মো. আশরাফ উদ্দিন (২০৩, নরসিংদী-৫)। সদস্যরা হলেন ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয় (যদি তিনি সংসদ-সদস্য হন), মো. শফিকুর রহমান (১৮৮, ঢাকা-১৫), নুরুল ইসলাম মনি (১১০, বরগুনা-২), এস. এম. জিলানী (২১৭, গোপালগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (২২৩, শরীয়তপুর-৩), আব্দুস সালাম আজাদ (১৭২, মুন্সিগঞ্জ-২), রেজা আহাম্মেদ (৭৫, কুষ্টিয়া-১), লুৎফুর রহমান (২৯৬, কক্সবাজার-৩) এবং মো. আব্দুল বাতেন (১৮৯, ঢাকা-১৬)।
সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতির দায়িত্ব পেয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি (১১০, বরগুনা-২) নিজেই। সদস্য হিসেবে রয়েছেন মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু (২২৩, শরীয়তপুর-৩), মো. আখতারুজ্জামান মিয়া (৯, দিনাজপুর-৪), মোছা. তাহসিনা রুশদীর (২৩০, সিলেট-২), খোন্দকার আবু আশফাক (১৭৪, ঢাকা-১), মোহাম্মদ কয়ছর আহমেদ (২২৬, সুনামগঞ্জ-৩), বিশ্বাস জাহাঙ্গীর আলম (৯৩, নড়াইল-১), মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (২০৪, নারায়ণগঞ্জ-১), মোহাম্মদ নাজিবুর রহমান (৬৮, পাবনা-১) এবং মোহাম্মদ কামাল হোসেন (১৭৮, ঢাকা-৫)।
জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি: সভাপতি হয়েছেন সাঈদ আহমেদ (২২১, শরীয়তপুর-১)। সদস্যরা হলেন মো. আব্দুল বারী (৩৫, জয়পুরহাট-২), এ. বি. এম আশরাফ উদ্দিন নিজান (২৭৭, লক্ষ্মীপুর-৪), শাহজাহান চৌধুরী (২৯৭, কক্সবাজার-৪), মোহাম্মদ নূরুল ইসলাম (১১৮, ভোলা-৪), মো. আমিরুল ইসলাম খান (৬৬, সিরাজগঞ্জ-৫), ফখর উদ্দিন আহমেদ (১৫৬, ময়মনসিংহ-১১), রেহেনা আক্তার রানু (৩০৪, মহিলা আসন-৪), শাহজাহান চৌধুরী (২৯২, চট্টগ্রাম-১৫) এবং মো. নূরুল ইসলাম (৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩)।
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান গালাগালির সংস্কৃতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত। কিন্তু আমা ...
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে ত্রয ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায ...
সব মন্তব্য
No Comments