বিশেষ প্রতিনিধি: টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের নবম আসরের ফাইনার খেলা অনুষ্ঠিত হবে আজ। ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে।
প্রথমবারের মত বিশ্বকাপ ফাইনালে উঠে বাজিমাত করতে চায় দক্ষিণ আফ্রিকা।প্রথম বিশ্বকাপ ট্রফি জয়ের লক্ষ্য প্রােটিয়াদের।অপরদিকে ২০০৭ সালে চ্যাম্পিয়ন হওয়া ভারত দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলতে মরিয়া।
বার্বােডাজের ব্রিজটাউনে বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ৮টায় ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে।গ্রুপ পর্বে ৪ ও সুপার এইটে ৩ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট ৭ বার বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয় প্রোটিয়াদের। তাই চিন্তার ভাঁজ ছিল কপালে।এবার সে খড়া কাটিয়ে উঠতে পেরেছে দলটি।সেমিফাইনালে ৯ উইকেটে উঠতে থাকা আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে প্রোটিয়ারা।
এ পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৬ বার মুখোমুখি হয় ভারত ও দক্ষিণ আফ্রিকা।তারমধ্যে বারত ১৪বার ও দক্ষিণ আফ্রিকা ১১বার জয় পায়।১টি ম্যাচ পরিত্যক্ত হয়। টি-টোয়েন্টিতে ৬বার মুখোমুখি হয়েছে তারা। তাতে ৪বার ভারত ও ২বার দক্ষিণ আফ্রিকা জয় পায়।
আজকের ফাইনালে দুই দলে যাদের রাখা হয়েছে
ভারত দল; রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহেলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্থ( উইকেট রক্ষক), সঞ্জু স্যামসন, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, আর্শদীপ সিং, জসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।
দক্ষিণ আফ্রিকা দল: আইডেন মার্করাম (অধিনায়ক), অটনিল বার্টম্যান, জেরান্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বিজর্ন ফরচুইন, রেজা হেনড্রিক্স, মাকের্া জানসেন, হেনরিচ ক্লাসেন, কেশব মহারাজ, ডেভিড মিলার, এনরিচ নটি, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি ও ট্রিস্টান স্টাবস।
স্টাফ রিপোর্টার: '৪৫তম জাতীয় সাইক্লিং প্রতিযোগিতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাইক্লিং দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সাইক্লিং দল। গত ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিং ও দুর্নীতির অভিযোগে এক ক্রিকেটারসহ পাঁচজনকে সাময়িক নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার, ৭ মে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায় বিসিবি। নি ...
ডেস্ক রিপোর্ট: পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পুরুষদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ের বার্ষিক হালনাগাদ ...
ডেস্ক রিপোর্ট: সারাদেশে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণের মহোৎসব ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর চতুর্থ দিনে মাঠ মাতিয়েছেন চট্টগ্রাম ও ঝিনাইদহের দুই খুদে বিস্ময়। ফুটবলে পটিয়ার মাইরিন আক্তারের হ্যাটট্রিক আর ...
সব মন্তব্য
No Comments