ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: রাজশাহীতে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন। এ সময় দায়ীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি করা হয়।
আজ বুধবার বেলা ১২টার দিকে বিক্ষোভ মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে কুমারশীল মোড়ে গিয়ে আবার ফিরে আসে। পরে প্রেসক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পী'র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মনির হোসেন এর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। অন্যান্যেদের মাঝে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. আরজু, সাবেক সভাপতি খ আ ম রশিদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল-আমীন শাহীন,সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু, ডেইলি স্টারের জেলা প্রতিনিধি মাসুকুর রহমান হৃদয়, এটিএন নিউজের চিত্র সাংবাদিক সুমন রায়।
এসময় সংহতি প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি মনজুরুল আলম,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য,সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রেজা,সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসার এমরান,সাবেক সহ-সভাপতি সৈয়দ
মো.আকরাম,সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়,কার্যকরী সদস্য মো. মুজিবুর রহমান খান প্রমুখ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments