সরকারের দুই মাস পূর্তি
স্টাফ রিপোর্টার: সরকারের দায়িত্ব গ্রহণের দুই মাস পূর্তি উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) ‘করবী’ হলে আয়োজিত এ সম্মেলনে সরকারের প্রথম ৬০ দিনের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘোষিত ১৮০ দিনের কর্মসূচির অংশ হিসেবে ইতোমধ্যে ৬০ দিন অতিক্রম করেছে সরকার। এই সময়ের মধ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, নীতিগত সিদ্ধান্ত এবং বাস্তবায়নাধীন কর্মপরিকল্পনার সার্বিক চিত্র গণমাধ্যমের সামনে উপস্থাপন করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, অর্থনীতি, প্রশাসন, আইনশৃঙ্খলা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে অগ্রগতির বিষয়গুলো বিশেষভাবে তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব ও মুখপাত্র সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের কর্মকর্তারা। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা জানান, ১৮০ দিনের কর্মসূচির লক্ষ্য হচ্ছে প্রশাসনিক গতি বৃদ্ধি, জনসেবা সহজীকরণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। প্রথম দুই মাসে নেওয়া পদক্ষেপগুলোকে এই বৃহত্তর পরিকল্পনার ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আগামী দিনগুলোতে জনগণের প্রত্যাশা পূরণে সরকার আরও জোরালোভাবে কাজ চালিয়ে যাবে এবং ঘোষিত কর্মসূচির প্রতিটি ধাপ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments