প্রবাসী ডেস্কঃ বর্তমান যুগকে এশিয়ার যুগ হিসেবে উল্লেখ করে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশ সম্ভাবনা ও সুযোগে পরিপূর্ণ একটি দেশ - এই সুযোগ গ্রহণ করুন। এটাই বাংলাদেশের আহবান।
২২ সেপ্টেম্বর বুধবার সুইজারল্যান্ডের জেনভা শহরের এক হোটেলে বিদেশী ও অনাবাসি বাংলাদেশী ব্যবস্যায়ীদের উদ্দেশে ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ' (বাংলার বাঘের উদয় - বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা) শীর্ষক রোডশো-এ বাংলাদেশের পুঁজিবাজারের উপর দ্বিতীয় বিনিয়োগ শীর্ষ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে প্রবাসী বাংলাদেশী ও বিদেশী, বিশেষত সুইস বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজারে বিনিয়োগ সম্ভাবনা উপস্থাপনার লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শো আয়োজন করে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে হাই-টেক শিল্প এবং জাহাজ নির্মানের মত ভারী শিল্পে বিনিয়োগ করার আহ্বান জানান। বিদেশী ও প্রবাসী বাংলাদেশী বিনিয়োগকারীদের 'বিশেষ অর্থনৈতিক অঞ্চল' ও 'রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা'য় বিনিয়োগে বিশ্বমানের পরিবেশ ও সুযোগের ব্যাপারে জানিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আসুন এবং বিনিয়োগের পূর্বে পরিস্থিতি যাচাই করে দেখুন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments