ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যদিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী টাউন খালের নাব্যতা ফেরাতে গতকাল শনিবার সকালে সামাজিক সংগঠন “নোঙর” এর উদ্যোগে দিনব্যাপী খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সকাল ১০টায় খালের থানা ঘাট এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করেন প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি। নোঙর জেলা কমিটির সভাপতি শামীম আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোঙর বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি সুমন শামস।
বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত, বিশিষ্ট বাচিক শিল্পী প্রভাষক মোঃ মনির হোসেন, নোঙর জেলা কমিটির সাধারণ সম্পাদক খালেদা মুন্নী।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার ও রক্ষনাবেক্ষণের অভাবে ঐতিহ্যবাহী টাউন খালটি দিন দিন অস্তিত্বহীন হয়ে যাচ্ছে। খালটি খনন করে এর নাব্যতা ফিরেয়ে আনা নৌ-চলাচলের ব্যবস্থা করতে জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও জেলা পরিষদ কোন কার্যকর ভ‚মিকা পালন করেনি। ইতিমধ্যেই খালের দুইপাড়ের বেশ কিছু অংশ দখল করে ফেলেছে প্রভাবশালীরা। এছাড়াও শহরের বিভিন্ন হোটেল রেস্তোরা, শহরের বিভিন্ন মার্কেটের ময়লা আবর্জনা ও বর্জ্য রাতের বেলা খালের ফেলার কারনে খালটি আস্তে আস্তে ড্রেইনে পরিনত হচ্ছে।
বক্তারা ঐতিহ্যবাহী খালটি রক্ষা করতে খালের পাড়ের অবৈধ দখলবাজদের উচ্ছেদ, খনন করে এর নব্যতা ফিরিয়ে আনা ও খালের বিভিন্ন অংশে থাকা অবৈধ সাঁকো অপসারণ করে নৌ-চলাচলের ব্যবস্থা স্বাভাবিক করার দাবি জানান।
উল্লেখ্য, ঐতিহ্যবাহি ব্রাহ্মণবাড়িয়া টাউন খালটি তিতাস নদীর টানবাজার এলাকা থেকে শুরু হয়ে শহরের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে পৌর এলাকার গোকার্ন ঘাট দিয়ে পুনরায় তিতাস নদীতেই মিলিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
সব মন্তব্য
No Comments