স্টাফ রিপোর্টার: দেশের আবহাওয়ায় ফের পরিবর্তনের আভাস দিয়েছে লঘুচাপের প্রভাব। রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকাল ৯টা থেকে দেওয়া পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক জানান, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে দেশের অন্যত্র তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হলেও দমকা আকারে তা ৩০-৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।
পরবর্তী দিনগুলোতে (২০–২৩ এপ্রিল) একই ধরনের আবহাওয়ার ধারা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। তবে তাপমাত্রা বেশিরভাগ দিনই প্রায় অপরিবর্তিত থাকবে, মাঝে তৃতীয় দিনে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আবহাওয়াবিদদের মতে, বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাস অনুযায়ী সময়ের শেষদিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে পৃথক দুটি ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের তৎপরতায় নিয়ন্ত্রণে এসেছে। দুটি ঘটনাতেই হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদ ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর এই আসনে ভোটগ্রহণ হবে বলে আজ বৃহস্পতিবার তফসিল ঘোষণা করা হয়েছে ...
স্টাফ রিপার্টার: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যে ...
স্টাফ রিপোর্ট: রাজধানীতে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে দুটি পৃথক স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম ভবনে এবং বেলা ১১টার দিকে মহাখালীতে ব্ ...
সব মন্তব্য
No Comments