স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক সাঈদ আল নোমান এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন এমপি অংশগ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রকাশিত ‘সংসদ গ্রন্থাগার বুলেটিন’ আরও উন্নত ও মানসম্মত করার লক্ষ্যে বিভিন্ন সুপারিশমালা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটি বুলেটিনে সংসদ নেতা এবং স্পীকারের গুরুত্বপূর্ণ বক্তব্য অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে।
বুলেটিনের পাঠকদের মতামত সংগ্রহের জন্য র্যান্ডম সার্ভে ও সার্ভে কি-ওয়ার্ড সংযোজনের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) গুরুত্বপূর্ণ বিষয়াবলি বাংলায় অনুবাদ করে বুলেটিনে প্রকাশের উদ্যোগ নেওয়ার কথাও বলা হয়।
এছাড়া বুলেটিনের জন্য একটি মানসম্মত কভার পৃষ্ঠা প্রণয়ন, সংসদের লোগো অথবা সংসদ ভবনের ছবিতে এম্বুস সিল সংযোজন এবং সংসদীয় বা আইনসভা-সংক্রান্ত আন্তর্জাতিক প্রকাশনার সঙ্গে সম্পৃক্ততা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও কমিটি সুপারিশ প্রদান করে।
বৈঠক শেষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-২ এর সহকারী পরিচালক মোঃ জয়নাল আবেদীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments