স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে। আজ ১৩ অক্টোবর, ২০২৬ সোমবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববাজারে তেজাবী স্বর্ণের দাম কমার প্রেক্ষিতে (পিংক গোল্ড ও সিলভার) স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেট ক্যাডমিয়াম (হলমার্কযুক্ত) প্রতি ভরি স্বর্ণের দাম ভ্যাট সহ ১ লক্ষ ৯৫ হাজার ৮৫০ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১ লক্ষ ৮৬ হাজার ৮৫০ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লক্ষ ৬০ হাজার ৩৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লক্ষ ৩১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া রৌপ্যের দামও নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি গ্রাম রৌপ্যের ভ্যাট সহ মূল্য ৩৬০ টাকা, ২১ ক্যারেট ৩৪০ টাকা, ১৮ ক্যারেট ২৫৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রৌপ্য ২২৫ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং বিক্রয় মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকবে। তবে মজুরির ওপর ৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে। এছাড়া এর ক্ষেত্রে ৫ শতাংশ এবং পাথরের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এক্সচেঞ্জ ও পাথরের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বর্ণিত বিক্রয় মূল্য কার্যকর থাকবে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
ডেস্ক রিপোর্ট: দেশে ‘অনার ৬০০এস’ বিক্রি শুরু করেছে স্মার্টফোন ও গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান ড্যাজল। অনার বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাংলাদেশে স্মার্টফোনটির একমাত্র বিক্রেতা হ ...
স্টাফ রিপোর্টার: পোশাকশিল্পে চলমান শ্রমিক আন্দোলন ও অস্থিরতার কারণে দেশের রপ্তানি আয়ের বৃহত্তম অংশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। সেই ধারাবাহিকতায় স্ট্যান্ডার্ড গ্রুপ বড় ধরনের ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হ ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৬ হাজার ৯২৩ টা ...
স্টাফ রিপোর্টার: তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)।বুধবার ০৫ নভেম্বর, ২০২৬ বাজুস স্ট্যান্ডিং ক ...
সব মন্তব্য
No Comments