আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইগাতী উপজেলা শাখার জাসদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে, আলোচনা অনুষ্ঠিত হয়, ০১ শনিবার সকাল ১১টায় ঝিনাইগাতী খাদ্য ব্যাবসায়ী সমিতির হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ঝিনাইগাতী উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, সহ-সভাপতি আবু সামা আবু, সহসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, দপ্তর সম্পাদক মুখলেছুর রহমান মুকুল, ঝিনাইগাতী উপজেলা শাখা। জাতীয় শ্রমিক জোটের ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি আমিনুল ইসলাম, যুব জোট নেত সাইফ আহমেদ জুয়েল, জাসদ ছাত্রলীগ সভাপতি সেলিম মিয়া ঝিনাইগাতী শাখা, বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড জাসদের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ঝিনাইগাতী উপজেলা শাখার জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জাসদ প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরেন ।
পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড় সদর উপজেলায় প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে তিনটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পৃথক ত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে বায়েজিদ মিঠু নামের এক যুবককে আটক করে গণধোলাই দিয়েছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে শনিবার (৭ নভেম্বর) ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
সব মন্তব্য
No Comments