ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাস উল্টে চালকসহ ১০ যাত্রী আহত হয়েছেন। শনিবার বেলা ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বগইর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আল মোবারাকা পরিবহনের একটি যাত্রীবহী বাস শনিবার বেলা ১১টার দিকে আশুগঞ্জের বগইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটর সাইকেলকে রক্ষা করতে গিয়ে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এ সময় বাসটিতে থাকা চালকসহ ১০ জন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। তবে কোন যাত্রী মারাত্মক আহত হননি। তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহজালাল আলমের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করেন। তিনি জানান, আহতদের মধ্যে একজন মাথায় আঘাত পেয়েছেন। বাকিদের আঘাত তেমন গুরুতর নয়।
স্টাফ রিপোর্টার: সংবিধানে আল্লাহর প্রতি পূর্ণ ঈমান ও আস্থা পুনঃস্থাপন, নামাজ কায়েম এবং রাষ্ট্রীয়ভাবে যাকাত ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান। সংসদ সদস্যদ ...
ডেস্ক রিপোর্ট: সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে ৭৩০টি বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ পাওয়ার বিষয়ে সংসদে ব্যাখ্যা দিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।বুধবার (৯ সেপ্টেম্বর) জাতী ...
স্টাফ রিপোর্টার: দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চায় নির্বাচন কমিশন। এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।তিনি আজ বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজ ...
সব মন্তব্য
No Comments