ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সারাদেশে দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপামাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলাসহ ঢাকা, রাজশাহী এবং খুলনা বিভাগের উপর দিয়ে মৃদুথেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক : পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (১০-১৫) কি. মি.। আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৭৮%।
আজ ঢাকায় ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ০৬ টা ৩১ মিনিটে। এবং
আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ০৫ টা ১৯ মিনিটে।
স্টাফ রিপোর্টার: হামের টিকা না দিয়ে পরিকল্পিত ভাবে শিশু হত্যার দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার দাবি করেছে 'সচেতন নাগর ...
স্টাফ রিপোর্টার: গত এপ্রিল মাসে সারাদেশে সড়ক, রেল ও নৌপথে মোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ১২৭৯ জন। বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্র ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২৮ মে সম্ভাব্য তারিখ ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। ঈদে ঘরমুখো যাত্রীদের সুবিধায় প্রথম দিন হিসেবে ২৩ মে’র আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্ ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে রুটিন স্বাস্থ্য পরীক্ষার সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে গুরুতর ব্লক ধরা পড়ার পর জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট স্থাপন করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছে ...
সব মন্তব্য
No Comments