মোংলা থেকে মোঃ নূর আলমঃ মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের নির্বাচন ‘শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে পৃথক দুই প্যানেল থেকে সভাপতি সম্পাদক নির্বাচিত হয়েছেন। মোংলা বন্দর স্কুল এন্ড কলেজে বন্দর কর্তৃপক্ষ কর্মচারী সংঘের (সিবিএ) নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৭ অক্টোবর রোববার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটারা তাদের ভোটধিকার প্রয়োগ করেন। দ্বি-বার্ষিক এ নির্বাচনে মোঃ নাসির উদ্দিন চৌধুরী সভাপতি ও মোঃ কাজী খুরশীদ আলম পল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নাসির-ফিরোজ প্যানেল থেকে নাসির উদ্দিন চৌধুরী (ছাতা) প্রতীক নিয়ে ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে, তার নিকটতম প্রতিদন্ধী প্রার্থী মোঃ নাসির উদ্দিন মৃধা (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৬২ ভোট। পল্টু-নাসির মৃধা প্যানেল থেকে মোঃ কাজী খুরশীদ আলম পল্টু (গরুর গাড়ী) প্রতীক নিয়ে ৩৭৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এখানে তার নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ এস এম ফিরোজ (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন ৩৫৬ ভোট। কার্যকারী সভাপতি মোঃ মুসফিকুর রহমান ও কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান চৌধুরী নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য পদে সহ-সভাপতি এ কে এম ফারুকুজ্জামান, অতিরিক্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন খোকন ও সহ-সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ওমর ফিরোজ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, সমাজ কল্যান সম্পাদক মোঃ নাসির উদ্দন পাটয়ারী ও কার্যনির্বাহী সদস্য মোঃ ফজলুল হক নির্বাচিত হয়েছেন।মোংলা বন্দর কর্মচারী সংঘ সিবিএ নির্বাচনে ১৩টি পদের অনুকূলে ৪৪ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেছিলেন। অনুষ্ঠিত এ নির্বাচনে ৮৪৩ জন ভোটারের মধ্যে ঢাকাসহ ৪টি কেন্দ্রে ৭ শ ৮৬ জন ভোটার উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রগুলো হলো ঢাকা সেগুনবাগিচা লিয়াজো অফিস, খুলনা বন্দর কর্তৃপক্ষের মিলনায়াতন, বন্দর হিরন পয়েন্ট রেষ্ট হাউজ ও মোংলা বন্দর স্কুল এন্ড কলেজ। দক্ষিনাঞ্চলের সর্ববৃহত্তম সিবিএ সংগঠনের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মাদ মুসা, খুলনা শ্রম অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোঃ মিজানুর রহমান, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ মাকরুজ্জামান মুন্সী, সদস্য মাসুদ উল্লাহসহ নির্বাচন কমিটির অন্যান্য সদস্য ও বন্দরের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষতা বজায় রাখতে বন্দরের নিরাপত্তারক্ষীর পাশাপাশি আনসার, পুলিশ ও র্যাব সদস্যরা সকাল থেকেই নির্বাচনি কেন্দ্র ও এর আশপাশ এলাকাগুলোতে শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে টহল জোরদার রেখে সতর্ক অবস্থায় নিয়োজিত ছিলো।
মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জানান, মোংলা বন্দর সিবিএ নির্বাচন অত্যন্ত সুন্দর অবাধ নিরেপক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে। এখানে যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তারা উৎসব মুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে। ভোট শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রার্থীর কাছ থেকে কোন প্রকার অভিযোগ পাওয়া যায়নি এবং এ নির্বাচনে কাউকেই অনিয়ম করার সুযোগ দেয়া হয়নি বলে জানান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ।
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করবে। তিনি বলেন, দেশের সকল অংশীজনের মতামতের ভিত্ত ...
স্টাফ রিপোর্টার: দেশের ১৩টি অঞ্চলের ওপর দিয়ে রাত ১টার মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছ ...
স্টাফ রিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীতে দুর্নীতির কোনো স্থান নেই। দুর্নীতির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় রাখা হবে এবং বাহিনীর চেইন অব কমান্ড ...
ডেস্ক রিপোর্ট: ভিন্নমতের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে একযোগে কাজ করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদে ...
সব মন্তব্য
No Comments