স্টাফ রিপোর্টার: জুলাই সনদ ও গণভোট নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে এবং সরকারের ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গঠনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে। বুধবার ২১ মে নগরীর সাতটি থানার বিভিন্ন ওয়ার্ডে একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এমপি সকাল ১১টায় মতিঝিল থানার বক্স কালভার্ট রোড এবং বিকাল ৫টায় শাহজাহানপুর থানার ১২ নং ওয়ার্ডের মালিবাগ রোডের হোসাফ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিভিন্ন সড়কে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। মতিঝিলে যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন এবং শাহজাহানপুরে যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি সকাল ৯টা ৩০ মিনিটে খিলগাঁও থানার ১ নং ওয়ার্ডের জোড় পুকুর মাঠে সমাবেশ শেষে লিফলেট বিতরণ করেন। এ সময় যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদ ও বিএনপি নেতা ইউনুস মৃধা উপস্থিত ছিলেন।
সকাল ১১টায় সূত্রাপুর থানার ৪২ নং ওয়ার্ডে কর্মসূচিতে নেতৃত্ব দেন যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু ও আবদুস সাত্তার। লক্ষ্মীবাজার খেলার মাঠে সমাবেশ শেষে বাহাদুর শাহ পার্কে কর্মসূচি শেষ হয়।
দুপুর ২টায় লালবাগ থানার ২৩ নং ওয়ার্ডে গণসংযোগ ও লিফলেট বিতরণে প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ এমপি। এ সময় যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ উপস্থিত ছিলেন।
এছাড়া ডেমরা থানার ৬৬ নং ওয়ার্ডে সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবীর নেতৃত্বে ডগাইর বাজারে এবং ধানমন্ডি থানার ১৫ নং ওয়ার্ডে পৃথক কর্মসূচি পালিত হয়।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। কিছু স্বার্থান্বেষী মহল চক্রান্ত করছে। বিএনপি দায়বদ্ধ দেশের জনগণ ও সংবিধানের প্রতি। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করা হবে।’
কর্মসূচিতে স্থানীয় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। তারা জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতিতে আস্থা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments