ডেস্ক রিপোর্ট: সংস্কৃতির সংগ্রামে দ্রোহের দীপ্তি, মুক্তির লড়াইয়ে অজেয় শক্তি-এই স্লোগানকে সামনে রেখে ১৮ নভেম্বর, ২০২৩ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ উদযাপন করলো উদীচীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদীচী কানাডা’র ২৫তম বর্ষপূর্তি। ১৯৬৮ সালের ২৯ অক্টোবর শিল্পী-সংগ্রামী, কৃষক নেতা সত্যেন সেন, সাহিত্যিক, সাংবাদিক, প্রাবন্ধিক রণেশ দাশগুপ্ত, শহীদুল্লাহ কায়সারসহ একঝাঁক প্রগতিশীল বুদ্ধিজীবী ও তরুণের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। লক্ষ্য ছিল একটি শোষণমুক্ত, অসাম্প্রয়িক, সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করা। সেই উদ্দেশ্যেই দীর্ঘ ৫৫ বছর ধরে লড়াই-সংগ্রাম চালিয়ে আসছে উদীচী। এরই ধারাবাহিকতায় ২৫ বছর আগে কানাডায় গঠন করা হয় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, কানাডা সংসদ।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৮ নভেম্বর, শনিবার, হোপ ইউনাইটেড চার্চ, টরন্টোতে সম্পন্ন হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আজীবন সম্মাননা প্রদান করা হয়- বিদ্যুৎ রঞ্জন দে, আজিজুল মালিক, ও নুরুল আলম লালকে।
নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রতি উৎসাহিত করার জন্য উদীচী গত মাসে শিশু-কিশোরদের নিয়ে নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, চিত্রাঙ্কন ও তবলা প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিশু-কিশোরদের আঁকা ছবি দিয়ে ক্যালেন্ডার উদ্বোধন করেন বিদ্যুৎ রঞ্জন দে ও মনোরঞ্জন তালুকদার। এছাড়া উদীচী কানাডা সংসদের ওয়েবসাইট উদ্বোধন করেন আজিজুল মালিক ও স্বপন বিশ্বাস।
পরে এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। উদীচীর এই আয়োজনে কমিউনিটির সর্বস্তরের মানুষের সমাগম ঘটে।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments