ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসাব উপকমিটির এক সভা কমিটির ইনচার্জ ও পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে আজ ২০ জুন দুপুর ১২টায় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত নেতৃবৃন্দ সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, শেরপুর, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যায় উদ্বেগ প্রকাশ করে বলেন, আজ দেশের সকল মানুষকে দল-মত নির্বিশেষে দুর্গতদের পাশে দাড়াতে হবে। ইতিমধ্যে সরকারি- বেসরকারি, সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ের যে ত্রাণ তৎপরতা চলছে তা পর্যাপ্ত নয়। ভয়াবহ এ বন্যায় গবাদিপশুসহ জান-মালের ব্যাপক ক্ষতি হয়েছে। দুর্গত মানুষ আজ এতটা অসহায় হয়ে পড়েছে যে খড়খুড়ো ধরে বাচার চেষ্টা করছে। বানভাসি সকলের কাছে আজ রান্না খাবর শুকনো খাবার, পানি ও জীবন রক্ষাকারি ঔষধ পৌঁছাতে হবে। সভা থেকে নেতৃবৃন্দ পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের বন্যায় দুর্গতদের পাশে দাঁড়ানোর আহবান জানান। পার্টির যে যেখানে আছেন সেখান থেকেই যেনো ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ায়। নেতৃবৃন্দ ওয়ার্কার্স পার্টির ত্রাণ-চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য সমাজের বিত্তবানসহ সর্বস্তরের মানুষের প্রতি উদ্বাত্ত আহবান জানান। সভায় উপস্থিত ছিলেন কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কমরেড মোস্তফা আলমগীর রতন।
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
সব মন্তব্য
No Comments