সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাওরাঞ্চলের বোরোধানের ফসলি জমি থেকে দেদারসে মাটি উত্তোলন করে স্থানীয় বিভিন্ন ইটভাটায় পাচার করছে একটি প্রভাবশালী চক্র। এতে একদিকে কৃষিজমি ধ্বংসের মুখে পড়ছে, অন্যদিকে পরিবেশের ওপর মারাত্মক ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা।
উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়ক সংলগ্ন এলাকায় প্রতিদিন রাতের আঁধারে এক্সকাভেটর দিয়ে ফসলি জমির মাটি কেটে দশ চাকাসহ ছোট বড় ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় পরিবহন করা হচ্ছে। ভারী ট্রাক চলাচলের কারণে গাজী বোরহান উদ্দিন সড়কটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
সরেজমিনে দেখা যায়, বাঘা ইউনিয়নের নলুয়া কান্দিগ্রাম, তুরুকভাগ, খালপারসহ আশপাশের বিভিন্ন এলাকায় রাত নামলেই শুরু হয় মাটি কাটার উৎসব। কৃষিজমির উর্বর মাটি কেটে নেওয়ায় ভবিষ্যতে এসব জমিতে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এভাবে প্রকাশ্যে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি উত্তোলন চললেও প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না। প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ ভয়াবহ সংকটের মুখে পড়বে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি।
অন্যদিকে বিষয়টি নিয়ে গোলাপগঞ্জ মডেল থানার ওসি আরিফুল ইসলামের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরে হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সব মন্তব্য
No Comments