স্টাফ রিপোর্টার: বর্ষা ঋতুকে স্বাগত জানিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির উদ্যোগে আজ ২১ জুন শনিবার সকাল ১১ টা থেকে দিনব্যাপী বর্ষামঙ্গল প্রীতিমিলনী অনুষ্ঠিত হয়। এ প্রীতিমিলনী অনুষ্ঠানে জাসদ ও সহযোগী সংগঠনসমূহের বিভিন্ন পর্যায়ে নেতা-কর্মী-সমর্থক-শুভাকাঙ্খীগণ উপস্থিত ছিলেন। এ প্রীতিমিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসদ স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ পরমানু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডা. এম এ করিম। অনুষ্ঠানে শুভেচ্ছা জানান জাসদের কেন্দ্রীয় উপদেষ্টাম-লির সদস্য, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা গোলাম ফারুক, সাবেক জাসদ নেতা স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা রায়হান ফেরদৌস মধু, ৬০ দশকে ছাত্রলীগ নেতা, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা কাজী জাহাঙ্গীর আমির, স্বাধীনতা সংগ্রামী বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক (বড় বাবু), স্বাধীনতা সংগ্রাম বীরমুক্তিযোদ্ধা পি এম আজাদ, বীরমুক্তিযোদ্ধা চিত্র সাংবাদিক সালাউদ্দিন সেলিম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। এ প্রীতিমিলনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, লোকমান আহমেদ, আফজাল হোসেন খান জকি, মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ূম, শওকত রায়হান, নইমুল আহসান জুয়েল, মোঃ মোহসীন, ওবায়দুর রহমান চুন্নু, মীর্জা মোঃ আনোয়ারুল হক, খালিদ হোসেন, বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম চৌধুরী, মুনিরুল হক, ঈশরাজুর রহমান শামীম, রতন দাস, শেখ ওবায়দুস সুলতান বাবলু, সাইফুজ্জামান বাদশা, শরিফুল কবির স্বপন, সাজ্জদ হোসেন, মনির হোসেন, রোকেয়া সুলতানা আঞ্জু, এড. মুহিবুর রহমান মিহির, এড. মোঃ সেলিম, আলমগীর হোসেন, ইঞ্জিনিয়ার হারন অর রশিদ সুমন, আসলাম খান বাবু, আলী হাসান তরুন, এ বি এম জাকিরুল হক টিটন, পারভিন আক্তার শাহীন, সোহেল আহমেদ, আকরামুল হক, শরিফুল ইসলাম সুজন, আমিনুল আজিম বনি, আহসান হাবিব শামীম, রাশিদুল হক ননী, মাসুদ আহমেদ, সর্দার খোরশেদ, কনক বর্মন, এড. শ্রাবনী গুহ জয়া দত্ত, রাবেয়া আক্তার, শিরীন শিকদার, নার্গিস আক্তার, মোঃ শাজাহান, একরামুল হক খান সোহেল, মকছুদের রহমান মানিক, উত্তম দাস প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ জঙ্গীবাদী গোষ্ঠী ও রাজাকারদের সর্বগ্রাসী আক্রমণ থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য তরুন প্রজন্মকে সচেতন হবার আহ্বান জানান। বক্তারা এ অনুষ্ঠানে জাসদ সভাপতি, স্বাধীনতা সংগ্রামী, বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর অনুপস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করেন। তারা জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে মিথ্যা প্রতিহিংসামূলক মামলা দিয়ে কারাগারে বন্দী রেখে সাজানো বিচারের মুখোমুখি করার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। তারা বলেন, জনগণের সংগ্রামের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে এবং জাসদ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুকে মুক্ত করে আবার জনগণের মাঝে ফিরিয়ে আনতে হবে।
এ প্রীতিমিলনীতে বর্ষার গান নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের আয়োজন ছিল।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments