চট্টগ্রাম অফিস: বারবার খালেদা জিয়াকে সাজাস্থগিত করে কারামুক্ত রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতা বিএনপি মনে রাখবে বলে আশাপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলের মেজবান হলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার শেখ হাসিনা পানি শোধনাগার-২ প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকরা পুণরায় বেগম জিয়ার সাজাস্থগিত করে কারামুক্ত রাখার আবেদন নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, 'যে বেগম জিয়া ১৫ আগস্টের হত্যাকাণ্ডকে উপহাস করা ও হত্যাকারীদের উৎসাহ দেয়ার জন্য নিজের জন্মতারিখ বদলে ১৫ আগস্ট কেক কাটেন, যার স্বামী জিয়াউর রহমান হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন, খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত, যে খালেদা জিয়ার দুয়ারে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ মিনিট দাঁড়িয়েছিলেন- দুয়ার খোলেননি, সেই খালেদা জিয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন, বিএনপি এবং বেগম জিয়া আশা করি ভবিষ্যতে সেটি মনে রাখবে।'
এসত্ত্বেও বিএনপি জনমনে বিভ্রান্তি ছড়ানোতে লিপ্ত উল্লেখ করে তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা তো জনগণের কাছে যান না, তিনি মাঝেমধ্যে ঠাকুরগাঁও যান, টেলিভিশনে প্রোগ্রাম করেন, আর মাঝেমাঝে লোক দেখানো কিছু প্রোগ্রাম করেন। জনগণ যে আজকে ভালো আছে, সেটা তারা জানেন না, চান না। জনগণ ভালো আছে, এতে তাদের গাত্রদাহ হচ্ছে। এজন্য নানা বিভ্রান্তিকর কথা বলেন তারা।'
'আওয়ামী লীগ ক্ষমতায় এলে মানুষের কষ্ট ও দুর্ভিক্ষ হয়, এসি রুমে বসে তারা মানুষের কষ্ট বোঝেন না'- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, 'এই করোনাকালে সঙ্কটের সময়ে আওয়ামী লীগই সবসময় মানুষের পাশে থেকেছে, বিএনপি কখনো থাকেনি, দু-একটি লোক দেখানো প্যাকেট বিতরণ আর টিভি ফটোসেশনের বাইরে কিছু করেনি।
তিনি বলেন, 'আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে ছিলেন বিধায় দলের কেন্দ্রীয় কমিটির ৮১ সদস্যের পাঁচজন মৃত্যুবরণ করেছেন। ত্রাণ বিতরণে অংশ নিয়ে করোনাক্রান্ত দলের অনেক সংসদ সদস্য মৃত্যুবরণ করেছেন। অনেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে আবার জনগণের কাছে গেছেন। আমি নিজেও দু’বার করোনায় আক্রান্ত হয়েছি। একজন ব্যস্ততম রাজনীবিদ হয়েও প্রতি সপ্তাহে আমি নির্বাচনী এলাকায় আসি।'
চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য ড. হাছান মাহমুদ বলেন, 'প্রধানমন্ত্রী বলেছেন- চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজের হাতে তুলে নিয়েছেন। সে মোতাবেক সমগ্র চট্টগ্রামব্যাপী অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তারই ধারাবাহিতকতায় আমার নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়া উপজেলা থেকে সুপেয় পানি চট্টগ্রাম শহরে সরবরাহ করা হচ্ছে। রাঙ্গুনিয়াবাসী অত্যন্ত খুশি হয়ে প্রকল্প বাস্তবায়নে যে সহযোগিতা করেছে, এজন্য তাদের ধন্যবাদ।'
ডেস্ক রিপোর্ট: বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, রাজনীতিক ও বীর মুক্তিযোদ্ধা কমরেড হায়দার আকবর খান রনোর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০২৪ সালের ১১ মে রাত ২টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বা ...
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রথম ধাপে ১০০টি উপজেলা পরিষদ ও পৌরসভায় চেয়ারম্যান ও মেয়র পদের প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রবিবার, ১০ মে দলের কে ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
সব মন্তব্য
No Comments