স্টাফ রিপোটার: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, নতুন চিন্তা, নতুন উদ্যোগ হলিডে মার্কেট। উন্নত বিশ্বের আদলে এ ধরনের হলিডে মার্কেট উদ্যোক্তা এবং ভোক্তাদের উৎসাহিত করবে। এসএমই খাতে আমাদের অনেক উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, উৎপাদিত পণ্যের মানও বেশ ভালো। এ সকল উদ্যোক্তাকে আমাদের উৎসাহিত করা প্রয়োজন। এখাতে এসএমই খাতের উদ্যোক্তাদের অবদান এখনও ২৫ ভাগের মধ্যে, বাজারে প্রভাব ফেলতে এ অবদান ৫০ ভাগ হওয়া দরকার। তিনি বলেন, এসএমই খাতের বেশির ভাগ উদ্যোক্তা মহিলা। সে কারণে হলিডে মার্কেটে অবদান রাখার জন্য মহিলাদের বেশি সুযোগ দিতে হবে।
মন্ত্রী আজ ঢাকা আগারগাওঁয়ে আইসিটি রোডে এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে পাইলট প্রকল্প হিসেবে ‘ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
টিপু মুনশি বলেন, এসএমই খাতের উদ্যোক্তাদের পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগ ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট এর কার্যক্রম সফল করতে আমাদের নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখতে হবে। এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে উদ্যোক্তা এবং ভোক্তা আগ্রহ নিয়ে ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটে আসেন।
উল্লেখ্য, ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেট আগারগাঁও পর্যটন ভবন থেকে নির্বাচন কমিশন ভবন পর্যন্ত রাস্তার দু’পাশে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ও শনিবার বসবে। ডিএনসিসি এবং ঐক্য ফাউন্ডেশন এ মার্কেট পরিচালনা করছে। রাস্তার দু’পাশে ৫০টি করে মোট একশতটি স্টল থাকবে। হলিডে মার্কেটে চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ও লাইফ স্টাইল পণ্য, হোমডেকর পণ্য, অর্গানিক কৃষি পণ্য, পার্বত্য অঞ্চলের কৃষি পণ্য পাওয়া যাবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোঃ সেলিম রেজা, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ ফোরকান হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ডেস্ক রিপোর্ট: নারীর ক্ষমতায়ন, দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং টেকসই নেটওয়ার্কিংয়ের লক্ষ্যে কাজ করা সংগঠন ‘পাওয়ার অব শি’ এর আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে দুই দিনব্ ...
স্টাফ রিপোর্টার: ইদুল আজহাকে সামনে রেখে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় বাড়ানো হয়েছে। আগামী ১২ মে থেকে ইদুল আজহা পর্যন্ত সন্ধ্যা ৭টার বদলে রাত ১০টা পর্যন্ত বিপণিবিতান ও দোকান খোলা রাখা যাবে। বৃহস্পত ...
স্টাফ রিপোর্টার; নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তন, যুদ্ধ ও দ্রব্যমূল্য বৃদ্ধির দীর্ঘমেয়াদি প্রভাবে ক্ষতিগ্রস্ত ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীর গুলশানে আগামী ৯ ও ১০ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী “উইমেন সামিট অ্যান্ড এক্সিবিশন ২০২৬”। গুলশানের এলিট কনভেনশন হলে আয়োজিত এ সামিটের আয়োজন করছে ‘পাওয়ার অব শি’।“She Leads, ...
সব মন্তব্য
No Comments