স্টাফ রিপোটার: বর্তমান সরকারের দুঃশাসনের বিষবাস্প এখন যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, 'বিশ্বের সকল স্বৈরাচারকে টেক্কা দিয়ে জনসমর্থনহীন বর্তমান আওয়ামী সরকার অবর্ণনীয় দুঃশাসন জারী রেখে বিএনপি এবং বিরোধী দলগুলোর নেতাকর্মীসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাকে এখন চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।
গত ২৬ জুন ময়মনসিংহের পাগলা থানার পাঁচবাগে ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসীরা পাগলা থানা যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয় এবং যুবদল নেতা শাকিল আহমেদ সজলকে বেধড়ক পিটিয়ে আহত করে। তাদের মোটর সাইকেলও ভেঙ্গে গুড়িয়ে দেয় সন্ত্রাসীরা। ছাত্রলীগ কর্তৃক এই সন্ত্রাসী ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার(২৮ জুন) দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, '৩০ ডিসেম্বর মহাসমারোহে মধ্যরাতে ভোট ডাকাতির পর সরকারের আশকারায় দুস্কৃতিকারিরা দেশব্যাপী লাগামহীন খুন জখমে মেতে উঠেছে। স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের যাঁতাকলে দেশের মানুষ সর্বদা পিষ্ট হচ্ছে। অজানা আতঙ্ক আর ভয়াল পরিবেশ মানুষের স্বাভাবিক জীবন-যাপনকে করে তুলেছে বিপর্যস্ত।
বিএনপি মহাসচিব বলেন, 'যুবদল নেতা তৌহিদুল ইসলাম এখলাসের ওপর হামলা চালিয়ে তার হাত ভেঙ্গে দেয়া সহ যুবদল নেতা শাকিলকে বেধড়ক পিটিয়ে আহত গুরুতর আহত করার ঘটনায় আবারও প্রমাণিত হলো-দেশে আইনের শাসন নেই, দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্য। আইনের শাসনের অনুপস্থিতি এবং সাজা পাবার পরও সরকারের আনুকুল্যে পার পেয়ে যাচ্ছে বলেই সন্ত্রাসীরা বীরদর্পে দেশব্যাপী বিরোধী দলসহ প্রতিবাদী মানুষের রক্তে হাত রঞ্জিত করতে আরও উৎসাহিত হচ্ছে।
বিবৃতিতে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের কাপুরোষোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ধিক্কার জানান এবং হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments