পিরোজপুর অফিস: পিরোজপুরে প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক ডিজিটাল সহিংসতা (টিএফজিবিভি) প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সদর উপজেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি) ও পিরোজপুর গণউন্নয়ন সমিতির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় জেলার ৩২ জন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার অংশ নেন, যাদের সম্মিলিত অনুসারীর সংখ্যা ২০ লাখের বেশি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, জেলা তথ্য কর্মকর্তা সাইফুদ্দিন আল মাদানী, জেলা আইসিটি কর্মকর্তা আবুল হাসান ও নাগরিকতা প্রকল্পের মো. নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম বজলুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর গণউন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান।
বক্তারা বলেন, দায়িত্বশীল ও ইতিবাচক কন্টেন্ট তৈরির মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। পাশাপাশি অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য, ট্রলিং, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার এবং সাইবার হয়রানি প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সভায় নিরাপদ ডিজিটাল আচরণ, ফেসবুক ও ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং সাংবাদিকদের সাইবার নিরাপত্তা বিষয়েও আলোচনা করা হয়। শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments