ডেস্ক রিপোর্ট: এ প্রজন্মের চিত্রনায়ক কাতার প্রবাসী ব্যবসায়ী মুন্না খান। শতাধিক মিউজিক্যাল ফিল্মে মডেল হিসাবে অভিনয় করেছেন তিনি। গান লিখেছেন পঞ্চাটিরও বেশি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক হয়।মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আরেকটি সিনেমা 'রুখশার' ৭৫% শেষ হয়েছে।বর্তমানে মুন্না খান মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিতব্য সিনেমা বদিউল আলম খোকন পরিচালিত ‘তছনছ’।
একই ব্যানারে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘দি পাওয়ার অফ লাভ’। এর মাধ্যমে প্রথমবার ওয়েবের দুনিয়ায় নাম লেখাতে যাচ্ছেন মুন্না খান। মাহফুজ রহমান রাজ রচিত এবং পরিচালিত ওয়েব ফিল্মটি শিগগিরই মুক্তি পাবে। এই ওয়েব ফিল্মে মুন্না ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বড়দা মিঠু, পায়েল সুলতানা, মেহেদি হাসান, ইব্রাহীম আহমেদ, মিশকাত মাহমুদ, আব্দুর রাজ্জাক, ইমরান খান, শহিদুল ইসলাম প্রমুখ।
ওয়েব ফিল্ম প্রসঙ্গে মুন্না বলেন, ভালোবাসার গল্পে এটি নির্মিত হয়েছে। অ্যাকশন ঘরনার ওয়েব ফিল্ম। আশা করছি, সব শ্রেণির দর্শকদের ওয়েব ফিল্মটি ভালো লাগবে।
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
স্টাফ রিপোর্টার: জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী ও শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুটি হত্যা মামলায় আগাম জামিন পাননি চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ...
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
সব মন্তব্য
No Comments