ডেস্ক রিপোর্ট: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের উদযাপনকে কেন্দ্র করে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি, দেশের অন্যতম জনপ্রিয় রাইড শেয়ারিং প্লাটফর্ম উবার-এর সাথে যৌথভাবে শুরু করেছে মেগা ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায় রিয়েলমি শুরু করতে যাচ্ছে “প্রেডিক্ট দ্য ‘কড়া’ পারফরমার অব দ্য ম্যাচ” প্রতিযোগিতা। অংশগ্রহণ করে বিজয়ী রিয়েলমি গ্রাহকেরা জিতে নিতে পারবেন উবারের মেগা ডিসকাউন্ট কুপন। এই প্রতিযোগিতা চলবে ২২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ৮-টি “হাই ভল্টেজ” ম্যাচ শুরুর আগে, রিয়েলমির ফেসবুক পেইজে গিয়ে দর্শকদের অনুমান করতে হবে সেদিনের অফিসিয়াল প্লেয়ার অব দ্য ম্যাচ (কড়া পারফরমার) কে হতে যাচ্ছেন। ম্যাচ শেষে বিজয়ীর নাম ঘোষণা করা হবে রিয়েলমি’র ইন্সটাগ্রাম স্টোরিতে। এক্ষেত্রে, বিজয়ীকে অবশ্যই রিয়েলমির ইন্সটাগ্রাম পেইজ ফলো করতে হবে। সঠিক নাম অনুমান করা অংশগ্রহণকারীদের মধ্য থেকে ভাগ্যবান বিজয়ীরা পাবেন উবারের মেগা ডিসকাউন্ট কুপন। ক্যাম্পেইন চলাকালীন মোট ৪৫ জন অংশগ্রহণকারী জিতে নিতে পারবেন উবারের আকর্ষণীয় মেগা ডিসকাউন্ট কুপন।
এছাড়াও, এই ক্যাম্পেইনের আওতায় উবারের রাইডাররা প্রতি সপ্তাহেই পাবেন রিয়েলমি সি৩০ স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ। বি¯Íারিত জানতে ভিজিট করুন উবারের ফেসবুক পেইজ। সম্প্রতি রিয়েলমি বাজারে নিয়ে এসেছে এন্ট্রি-লেভেলের চমৎকার ফোন সি৩০। এতে রয়েছে ইউনিসক টি৬১২’র শক্তিশালী প্রসেসর, যার আনতুতু স্কোর ২ লাখের ওপরে। এছাড়া রয়েছে ইউএফএস ২.২ হাই-স্পিড ফ্ল্যাশ স্টোরেজ, যা ফোনটিতে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দিবে দুর্দান্ত অভিজ্ঞতা। একই প্রাইস-সেগমেন্টের ফোনগুলোর মধ্যে এই ডিভাইসটিকে অনন্য করেছে এর ৮.৫ মিলিমিটার আলট্রা-¯িøম ভার্টিকাল স্ট্রাইপ ডিজাইন। রয়েছে- ৮৮.৭ শতাংশ স্ক্রিন-রেশিও সহ ৬.৫ ইঞ্চি মেগা ডিসপ্লে, যা ডিভাইসটি ব্যবহার করার ক্ষেত্রে এর ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করবে সেরা বিনোদন। এছাড়া ব্যবহারকারীদের ফোন চার্জ করার চিন্তা থেকে মুক্তি দিতে ডিভাইসটিতে রয়েছে ৫,০০০ এমএএইচ সুবিশাল ব্যাটারি। এই বিশাল ব্যাটারির সাহায্যে একটানা ১০২ ঘণ্টা পর্যন্ত অডিও শুনতে পারবেন ব্যবহারকারীরা।
বাংলাদেশে প্রযুক্তিপ্রেমী তরুণদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্বব্যাপী জনপ্রিয় ব্র্যান্ড রিয়েলমি। তরুণদের যা যা প্রয়োজন তার সবই ফোনটিতে যুক্ত করা হয়েছে। এছাড়া স্মার্টফোনে সর্বোত্তম পারফরমেন্স নিশ্চিতে প্রতিশ্রæতিবদ্ধ রিয়েলমি। সি-সিরিজের এ নতুন ফোনের (সি৩০) মাধ্যমে, রিয়েলমি নিজেদের সেরা মূল্যে সেরা স্মার্টফোন অভিজ্ঞতা প্রদানের প্রত্যয়কেই প্রতিফলিত করেছে।
বিশেষ প্রতিনিধি, কেপটাউন: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দেশের হয়ে খেলে ফেরার কয়েক সপ্তাহের মধ্যেই মারা গেলেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার জেডেন অ্যাডামস। বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গে ...
স্টাফ রিপোর্টার: সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে সফরকারীরা। সিরিজ শেষ হয়েছে ২-১ ব্যবধানে।শুক্রবার হারার ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬ এর কোয়ার্টার ফাইনালে আজ রাত ৩টায় মাঠে নামছে ইউরোপের দুই শক্তিশালী দল নরওয়ে ও ইংল্যান্ড। ফিফার অফিসিয়াল সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় আজ রোববার, ১২ জুলাই রাত ৩টায় যুক্ত ...
স্টাফ রিপোর্টার: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে গতরাতে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে রুদ্ধশ্বাস লড়াইয়ে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন। পুরো ম্যাচে আধিপত্য ধরে রেখে ৬৮ ...
সব মন্তব্য
No Comments