ডেস্ক রিপোর্ট: ২২ জুন ২০২৫, বিকাল ৫ টায় বাসদ (মার্কসবাদী) দলের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কুশপুত্তলিকা দাহ করা হয়।
বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সমন্বয়ক কমরেড মাসুদ রানার সভাপতিত্বে ও সদস্য কমরেড রাশেদ শাহরিয়ারের পরিচালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড জয়দীপ ভট্টাচার্য। উপস্থিত ছিলেন নির্বাহী ফোরামের সদস্য কমরেড সীমা দত্ত, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মানস নন্দী।
সভায় কমরেড মাসুদ রানা বলেন,“মার্কিন সাম্রাজ্যবাদ যেভাবে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে ইরানের উপর হামলা করেছে আমরা তার তীব্র নিন্দা জানাই।
এই মার্কিন সাম্রাজ্যবাদ ইরাক, লিবিয়া, সিরিয়ায় গণহত্যাকারী, ফিলিস্তিনের গণহত্যায় ইসরায়েলকে সক্রিয় সহযোগিতাকারী। ইসরায়েলের ইরান আক্রমণের পেছনে তার মদত ছিল, ইরানের সাহসী জনগণ ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় এখন সে নিজেই সক্রিয়ভাবে যুদ্ধে নেমেছে। মধ্যপ্রাচ্যের এই বিরাট ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্র একক নিয়ন্ত্রণ নিশ্চিত রাখতে চায়।
আমরা অবিলম্বে মার্কিন সাম্রাজ্যবাদ ও তার সহযোগী ইসরায়েলকে ইরানের উপর এই হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি।
দুনিয়ায় সমস্ত শান্তিকামী মানুষদের প্রতি আমাদের আবেদন, সকলে ঐক্যবদ্ধভাবে আমেরিকার সাম্রাজ্যবাদীদের এই আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে সোচ্চার হোন।”
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments