ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গে পদত্যাগ করেছেন বলে বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে পদত্যাগ প্রতিবেদনের ধরন নিয়ে ডোমিঙ্গো বিব্রত বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন শীর্ষ কর্মকর্তা।
গুঞ্জন আছে বর্তমানে দক্ষিণ আফ্রিকায় নিজ বাড়িতে অবস্থান করা ডোমিঙ্গো বাংলাদেশের টি-টোয়েন্টি দলের কোচিং প্যানেল থেকে অপসারণের পর পদত্যাগপত্র জমা দিয়েছেন।
আজ বিসিবির প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি রাসেলের সাথে কথা বলেছি এবং আমরা বিস্তারিত আলোচনা করেছি। গণমাধ্যমে এমন বিষয় আসায় বিব্রত বোধ করেছেন ডোমিঙ্গো।’
চৌধুরি আরও বলেন, ‘তিনি বলেছেন, বিব্রতবোধ করেছেন ডোমিঙ্গো। আমার মাধ্যমে ডোমিঙ্গো আপনাদের (গণমাধ্যম) অনুরোধ করেছেন বিষয়টি এভাবে তুলে না ধরতে। তার এবং আমাদের মধ্যে সম্পর্ক কর্মচারী এবং নিয়োগকর্তা। তাই কিছু ভুল বোঝাবুঝি হতে পারে। ভুল বোঝাবুঝি এড়াতে আমি দীর্ঘ সময় তার সাথে কথা বলেছি। আপনাদের (গণমাধ্যম) এবং তার মধ্যে যোগাযোগে কিছু ভুল থাকতে পারে। আসল বিষয় হল পদত্যাগ করেননি ডোমিঙ্গো।’
বিসিবির কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন ডোমিঙ্গো।
টেলিফোনে আজ বাংলাদেশের গণমাধ্যমকে ডোমিঙ্গো বলেন, ‘আমি পদত্যাগ পত্র দিয়েছি, এটি ঠিক নয়। আমার চুক্তির মেয়াদ ২০২৩ সালের নভেম্বরে শেষ হবে এবং আমি ততক্ষণ পর্যন্ত বোর্ডের সাথে চুক্তিবদ্ধ।’
সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের টেকনিক্যাল পরামর্শক হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে নিয়োগ দিয়েছে বিসিবি। শ্রীরামের নিয়োগের পর টি-টোয়েন্টি কোচিং সেট আপ থেকে ডোমিঙ্গোকে সরিয়ে দেয় বিসিবি।
তবে বাংলাদেশের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে সরিয়ে দেয়ার সিদ্বান্তে ক্ষুব্ধ হননি ডোমিঙ্গো। তাকে আরো বেশি সময় নিয়ে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটে ভালোভাবে ফোকাস করতে বলা হয়েছে।
ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি, এটি একটি ভাল ধারনা। এটি আমাকে টেস্ট এবং ওয়ানডে ফরম্যাটে ভালোভাবে ফোকাসের সুযোগ দিয়েছে। টি-টোয়েন্টিতে আমাদের কিছু ভালো ফল হয়েছে, আবার খারাপ ফল হয়েছে। আমি মনে করি না, টি-টোয়েন্টিতে নতুন পরিকল্পনা করা এটা কোন খারাপ ধারণা।’
বাসস
স্টাফ রিপোর্টার: শেষ হলো ব্যালন ডি’অরের মনোনয়ন ঘোষণা। আর তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গেই আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। ২০২৩ সালে সর্বশেষ এই পুরস্কার জেতা আর্জেন্টাইন মহাতারকা দুই বছর পর আবারও জায়গা কর ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের দুই দিনব্যাপী বাছাই পর্ব। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ...
স্টাফ রিপোর্টার: মহিলা এশিয়া কাপ ২০২৬ এর গ্রুপ পর্বের হাই-ভোল্টেজ ম্যাচে লজ্জার রেকর্ড গড়ল পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার ভারতের বিপক্ষে মাত্র ৫৫ রানে অল আউট হয়ে গেছে ফা ...
স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসের মঞ্চে ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া দল। ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব ...
সব মন্তব্য
No Comments