ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) হুয়াওয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সিআইডিইউ হুয়াওয়ে আইসিটি একাডেমি হিসেবে কার্যক্রম পরিচালনা করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সিনো-বাংলা ডে ২০২৬’-এর চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সোমবার হুয়াওয়ে বাংলাদেশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় সিআইডিইউর শিক্ষার্থীরা বিনামূল্যে অনলাইনভিত্তিক এআই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণে গণিতের মৌলিক বিষয়, কৃত্রিম বুদ্ধিমত্তার ধারণা, ইন্টেলিজেন্ট কালচারাল কম্পিউটিং, এআইয়ের নীতি ও প্রয়োগ, এআই প্রযুক্তি এবং হুয়াওয়ের এআই প্রসেসর ডেভেলপমেন্টসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
হুয়াওয়ে সাউথ এশিয়ার পাবলিক অ্যাফেয়ার্সের ম্যানেজিং ডিরেক্টর মা বেন বলেন, বাংলাদেশের আইসিটি খাতে শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা জোরদার এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরিতে হুয়াওয়ে প্রতিশ্রুতিবদ্ধ। শিক্ষার্থীদের এআই দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এ উদ্যোগের লক্ষ্য।
সিআইডিইউর পরিচালক ড. ইয়াং হুই বলেন, সুপরিকল্পিত এআই কোর্স ও আন্তর্জাতিক সার্টিফিকেশনের সুযোগ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানদণ্ড সম্পর্কে ধারণা বাড়াবে। এতে এআইকে ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে বিবেচনায় শিক্ষার্থীরা আরও উৎসাহিত হবে।
হুয়াওয়ে আইসিটি অ্যাকাডেমি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রের প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করে।
এদিকে চাইনিজ এন্টারপ্রাইজ জব ফেয়ারে হুয়াওয়ে আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করে। এর মাধ্যমে শিক্ষার্থীরা হুয়াওয়েতে চাকরির সুযোগ সম্পর্কে জানার পাশাপাশি সরাসরি আবেদন করার সুযোগ পান।
স্টাফ রিপোর্টার: দেশের অভ্যন্তরীণ বাজারে চালের সরবরাহ স্বাভাবিক রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং বাজারে সম্ভাব্য মূল্যচাপ নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা ৫০ শতাংশ কমিয়েছে সরকার।বা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক পর্যটন মেলা বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৬ আগামী ২৯ থেকে ৩১ অক্টোবর ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিস ...
স্টাফ রিপোর্টার: বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রা ব্যবহারের বার্ষিক সীমা ৫০ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ১৮ হ ...
ডেস্ক রিপোর্ট: অফিস যাতায়াত আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে একসঙ্গে কাজ করবে মোবাইল আর্থিক সেবা উপায় ও প্রিমিয়াম পরিবহন সেবা কমিউট।এ উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির (ইউসিবি) সহযোগী প্রত ...
সব মন্তব্য
No Comments