মোংলা থেকে মোঃ নূর আলম: শিক্ষক-শিক্ষিকাদের গলায় ফুলের মালা পরিয়ে মোংলার চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। ০৫ অক্টোবর সোমবার দুপুরে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও ছাত্র-ছাত্রীদের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়।
সোমবার দুপুর ১টায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, সিনিয়র শিক্ষিকা প্রণতি মন্ডল, উত্তম মন্ডল, শাকিব হুসাইন, ওমর ফারুক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তৃতায় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ বলেন শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর। শিক্ষার গুনগত পরিবর্তন সাধন করতে হলে শিক্ষকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হবে। শিক্ষকদের মানসম্মান ও মর্যাদা রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে। শিক্ষকরাই পারেন শিক্ষার্থীদের জীবনের মোড় ঘরিয়ে দিতে এবং সমাজকে আলোকিত করতে। আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা শিক্ষকদের শ্রদ্ধা জানিয়ে গান ও কবিতা আবৃত্তি করে। আলোচনা সভার আগে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ নূর আলম শেখ প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারিদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা, শ্রদ্ধা এবং ভালোবাসা জানান। এসময়ে শিক্ষার্থীরা শিক্ষকদের শরীরে ফুলের পাপড়ি ছিটিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া শিক্ষার্থীরা প্রত্যেক শিক্ষককে ফুল, কলমসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে শিক্ষকদের কেক, মিষ্টিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্কুল ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণা শহরের মগড়া নদী উদ্ধারের নামে বৈধ জমির মালিকদের উচ্ছেদের চেষ্টা এবং নদী খনন প্রকল্পে সরকারি অর্থ অপচয়ের আশঙ্কা প্রকাশ করেছেন নদীতীরবর্তী ভূমির মালিকেরা। এ বিষয়ে হয়রানি বন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : পরিবেশ অধিদপ্তরের অভিযানে বরিশালের উজিরপুর উপজেলার দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় অভিযানে বাঁধা ও মব সৃষ্টির অভিযোগে রাজিব হোসেন (৩৫) নামে স্থান ...
আনিছ আহমেদ(শেরপুর )প্রতিনিধিঃ ঝিনাইগাতীতে শ্যালো ইঞ্জিনচালিত ভ্রাম্যমাণ ধান মাড়াইকল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।রবিবার ( ...
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূ ...
সব মন্তব্য
No Comments