স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুমের শিকার পরিবারের সহায়তায় পাশে থাকবে সরকার। আজ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘মায়ের ডাক’-এর নির্মাণের শুভযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রের মাধ্যমে গুমের ঘটনাগুলোর বাস্তব চিত্র উঠে আসবে এবং ইতিহাসের এই অধ্যায় সমাজের সামনে স্পষ্টভাবে প্রতিফলিত হবে। তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং তাদের সহায়তা করা অত্যন্ত জরুরি, যা তাদের ন্যায্য প্রাপ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, আমরা গুমের বিচার চাই না, আমরা গুমের শিকার মানুষদের ফেরত চাই। তিনি হত্যা ও গুমের রাজনীতি থেকে মুক্ত একটি মানবিক সমাজ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেন, আমরা সেই বাংলাদেশে আর ফিরে যেতে চাই না যেখানে মানুষ গুম হয়। যে নির্যাতন আমাদের উপর হয়েছে, তা যেন ভবিষ্যতে আর কারো ওপর না ঘটে।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদারসহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধানরা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে নারীর অধিকার, সম্মান ও সাফল্যের কথা উল্লেখ করে বলেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে মানবিক মূল্যবোধের প্রতিফলন ঘটবে এবং এটি সত্যনিষ্ঠ ও শক্তিশালী বার্তা বহন করবে বলে তিনি আশা করেন।
অনুষ্ঠানে ‘মায়ের ডাক’ চলচ্চিত্রে যার জীবনের গল্প তুলে ধরা হচ্ছে, সেই হাজেরা খাতুনও বক্তব্য দেন। তিনি নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, এই চলচ্চিত্র গুমের শিকার পরিবারগুলোর কষ্ট ও সংগ্রামের কথা দেশবাসীর সামনে তুলে ধরবে।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ‘মায়ের ডাক’ চলচ্চিত্রটি গুমের ঘটনাগুলো নিয়ে সমাজে সচেতনতা সৃষ্টি করবে এবং মানবিকতা ও ন্যায়ের পক্ষে একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সহ-সম্পাদক রবিউল ইসলাম রবির সঞ্চলনায় রাজধানীর পুরান পল্টন মোড়ে হামে তিনশতাধিক শিশুর মর্মান্তিক মৃত্যু ...
ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক অন্যায়ভাবে দুই বাংলাদেশিকে নিহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জ ...
স্টাফ রিপোর্টার: বর্তমান জাতীয় সংসদকে সংবিধান সংস্কার পরিষদে রূপান্তরের বিষয়ে আশাবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।শনিবার সকালে রাজধানীর গুলশ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সহযোগিতা চেয়েছেন।তিনি বলেন, ‘দলের সমর্থন ও সমন্বয় ছাড়া সরকারের পক্ষে সফল হওয়া স ...
সব মন্তব্য
No Comments