ডেস্ক রিপোর্ট: জাতীয় সাপ্তাহিক নতুন কথার সম্পাদ নারী নেত্রী সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা কমরেড হাজেরা সুলতানা আর নেই। বৃহস্পতিবার ( ১৫ জানুয়ারি ) রাত ১০টায় ঢাকার সিটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘ দিন শারীরিক অসুস্থতা নিয়ে চিকিৎসাধীন ছিলেন তিনি।
তিনি ১৯৬৯ গণঅভ্যূত্থানের টাঙ্গাইল জেলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন। ১৯৭১ সালে তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযোদ্ধে অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে বাংলাদেশের বাম গণতান্ত্রিক মহল, নারী ও শ্রমিক আন্দোলনে গভীর শোকের ছাড়া নেমে আসছে। মৃত্যুকালে তিনি এক কন্যাসহ বহু রাজনৈতিক গুনগাহি রেখে গেছেন।
কমরেড হাজেরা সুলতানা বাংলাদেশ নারী মুক্তি সংসদের সভাপতি। রাজনৈতিকভাবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটবুরোর সদস্য। এবং সাবেক সংসদ সদস্য কমরেড হাজেরা ।
তার মৃত্যুতে ওয়ার্কার্স পার্টির গভীর শোক জানিয়েছেন।
আগামী ১৮ জানুয়ারি রোবিবার সকাল ১০ টায় ৩১/এফ তোপখানা রোডস্থ বাংলাদেশের ওয়র্কার্স পার্টির চত্বরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হবে। পার্টির পক্ষে থেকে সকল বাম গণতান্ত্রিক শক্তি ও নারী সংগঠনসহ সামাজিক সাংস্কৃতিক সংগঠনকে শ্রদ্ধা নিবেদনের আমন্ত্রণ জানানো হচ্ছে।
স্টাফ রিপাের্টার: বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক ইতিহাস সম্পর্কে শিক্ষার্থীদের সঠিক তথ্য জানানো জরুরি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, ‘আমরা চাই, বাংল ...
স্টাফ রিপোর্টার: গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ফের শ্রমিক বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা সাউন্ড গ্রেনেড, টিয়ারগ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ কর ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবী ও রূপনগর এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, দলের নাম কিংবা তাঁ ...
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-অভ্যুত্থানের ঐতিহাসিক ঘটনার স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ ৭ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় জিপিও'র সামনে শহীদ কর্নেল তাহের ...
সব মন্তব্য
No Comments