সোহেল সানি:
তুমি বাংলাদেশের হৃদয় হতে জাগ্রত রবি,
সবার আগে জাগি সকালবেলার পাখি।
তুমি সম্ভ্রমহারা দুখিনী মায়ের অশ্রুধারা,
পদ্মা মেঘনা যমুনায় বহিত বসুন্ধরা।
তুমি মুক্তিসেনা হৃদয়ের দ্বার খোলা বিজয়ী বীর,
মধুমতি ধানসিঁড়ি নদীর তীর।
তুমি রবীন্দ্র- জগদীশ- অমর্ত্যে বিশ্বসেরা
ধন ধান্যে পুষ্পে ভরা,
নদীর বুকে ঢেউয়ের খেলা।
তুমি নির্ভয় নীল আকাশ সূর্যরাগে,
নদীর ধারায় পাখির গানে প্রতি প্রাণে শিহর লাগে।
তুমি আম্রকাননের কালো মেঘে ওঠা স্বাধীনতার রক্তিম সূর্য ,
বাউলের একতারায় সোনা সোনা ধূলিকণা।
তুমি জীবনানন্দের রূপসী বাংলা,
নির্মলেন্দুর আকাশ জুড়ে মেঘের ভেলা।
তুমি বঙ্গ থেকে ইলিয়াস শাহের সুবে বাংলা,
জনম জনমে মিটে না সিরাজ হারানোর জ্বালা।
তুমি ক্ষুদিরাম কলের বোমা
শিকল পরা ছল,
ভেঙেছে শৃঙ্খল প্রীতিলতা- সূর্যসেনের দল।
তুমি সুকান্তের নতুন শিশুর ছাড়পত্র,
শেখ রাসেলের দুর্বোধ্য প্রতিজ্ঞার মুষ্টিবদ্ধ অঙ্গিকার।
তুমি রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, গাফফারে
সালাম-জব্বার শফিক- রফিক বরকতে বাংলাকে স্মরি।
তুমি বঙ্গে মাতরমে বঙ্কিম,
জাগরিত রোকেয়ায়
শরৎ- মধুসূদনে চির অমলিন।
তুমি সন্নাসী ফকির মজনু শাহ,
বীর তিতুমীর শরিয়তের বিদ্রোহের বাহ্বা।
তুমি শাহজালালের পবিত্র পদধুলি,
ছড়িয়ে চারদিক শান্তির অনন্ত বুলী।
তুমি নেতাজীর মন্যুওয়েল,
বিদ্রোহী নজরুল বেশ
এত ভাবি তবুও ভাবা হয় না কভু শেষ।
তুমি সলিমুল্লাহ-মোহসীন চির দুর্বার দুর্নিবার,
ধ্বনিতেছো দীপ্ত ধ্বনি বারবার।
তুমি শেরেবাংলায় মুক্ত পথের দিশা,
গর্জনে তর্জনে নাড়িয়েছো ব্রিটিশসভা।
তুমি দিকে দিকে ভাসানীর খামোশ, ছড়িয়েছো আসসালামু আলাইকুমে খ্যাতির যশ।
তুমি সোহরাওয়ার্দীর স্বপ্নঘোর,
রেসকোর্স ময়দানে উদিত করেছো সূর্যশোভিত ভোর।
তুমি মানিক মিয়ার মুসাফিরে উন্নত রণবীর,
জয়বাংলায় জয়ধ্বনি শেখ হাসিনাতে উন্নত শির।
তুমি চন্দ্র-সূর্য-গ্রহ-তারা বহমান, অবিরাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
-লেখকঃ সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন।
স্টাফ রিপোর্টার: সোনালি পর্দার সেই অমর স্মৃতির উত্তরাধিকার নিয়ে এবার চলচ্চিত্রের আঙিনায় এক নতুন লড়াইয়ের সুর বেজে উঠেছে। দুই কিংবদন্তির উত্তরসূরি এক হয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির হাল ধরতে। আ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি বলেন ...
ডেস্ক রিপোর্ট: মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে চলে আসা ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমা নিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা মৌসুমী। এর আগে একই ইস্যুতে কড়া প্রতিবাদ জানিয়েছিলেন তার স্বামী ও অভিনেতা ওমর সানী। গত ...
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রে চলচ্চিত্র নির্মাণে অনুদান ও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন গবেষক ও নির্মাতা আহমেদ তাহসিন শামস। সম্প্রতি তাঁর প্রামাণ্যচিত্র ‘দ্য ওয়াটার রিডার্স’ যুক্তরাষ্ট্রের ‘ল ...
সব মন্তব্য
No Comments