রংপুর অফিস: গত ১৫ বছরে দিনাজপুরে ধান উৎপাদন বেড়েছে প্রায় ৩ লাখ মেট্রিক টন। আর লিচুর উৎপাদন প্রায় দ্বিগুন হয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত ১৫ বছরে এ জেলায় ধানের চাষ বেড়েছে ১ হাজার ২৬৪ হেক্টর জমিতে এবং উৎপাদন বেড়েছে ২ লাখ ৮৯ হাজার ৪০৪ মেট্রিক টন। গতবছর দিনাজপুর জেলার ৪ লাখ ৪৩ হাজার ৬৯৫ হেক্টর জমিতে ১৬ লাখ ২৫ হাজার ৩৯ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে।
অন্যদিকে গত ১৫ বছরে দিনাজপুর জেলায় লিচু উৎপাদন প্রায় দ্বিগুণ হয়েছে। গতবছর ৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে ৩২ হাজার ১১৭ মেট্রিক টন লিচু উৎপাদিত হয়েছে। যা ২০০৮-২০০৯ উৎপাদন বছরের তুলনায় ১৪ হাজার ৩৭১ মেট্রিক টন বেশি।
‘চাল-লিচুতে ভরপুর, জেলার নাম দিনাজপুর’-এটি দিনাজপুর জেলার ব্র্যান্ডিং স্লোগান। সারাদেশে দিনাজপুর জেলার চাল ও লিচুর খ্যাতি রয়েছে। দিনাজপুর জেলায় চাল ও লিচুসহ বিভিন্ন ধরনের খাদ্যশস্য উৎপাদিত হয়। জাতীয় উৎপাদনের প্রায় ৪ দশমিক ১৫ শতাংশ চাল ও খাদ্যশস্য দিনাজপুর জেলায় উৎপাদিত হয়।
কৃষি মন্ত্রণালয়ের যুগোপযোগী নানামুখী পদক্ষেপ ও আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনার ফলে দিনাজপুর জেলায় ধান ও লিচুসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি পেয়েছে। যা দেশের খাদ্য চাহিদা পূরণে অগ্রণী ভূমিকা পালন করছে।
নেত্রকোনা প্রতিনিধি: বাড়ির প্রতিটি ইঞ্চি জায়গাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছেন ফলজ, বনজ ও ঔষধি গাছের বাগান। পাশাপাশি চাষ করছেন নানা জাতের শাকসবজি, মসলা ও তেলজাতীয় ফসল। পালন করছেন হাঁস-মুরগি, কবুতর, ছাগল ও গ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দেশের গুরুত্বপূর্ণ পাট উৎপাদনকারী জেলা ফরিদপুরে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাট চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত এবং পাট জাগ দেওয়ার সময় খাল ...
আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:পড়াশোনার পাশাপাশি কৃষিকাজে যুক্ত হয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তরুণ মাদ্রাসাশিক্ষার্থী মিনহাজ উদ্দিন (২২)। শখের বসে দুই প্য ...
সুজয় ঘোষ, নড়াইল: বর্ষা এলেই নড়াইল জেলার বিভিন্ন বিলে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে হাঁসের মেলা। শুধুমাত্র মাছ শিকার ও কৃষিকাজে ব্যবহৃত বিলের জমি এখন অনেক বেকার তরুণের আয়ের উৎস হয়ে উঠেছে। বর্ষা মৌসুমে বিলের পা ...
সব মন্তব্য
No Comments