স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন তিন দিনের সরকারি সফরে আজ রাতে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওয়ানা হবেন।
চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সেখানে যোগ দেবেন তথ্যমন্ত্রী।
সফরকালে তিনি চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশগ্রহণ করবেন।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তথ্যমন্ত্রী চীনের রাষ্ট্রপতি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) ও সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে বেশ কয়েকটি সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন। চীনের পক্ষে সংশ্লিষ্ট মন্ত্রী এসব সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
চীন সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সহ সরকারের আরও কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা যুক্ত আছেন।
প্রতিনিধিদল আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।
ডেস্ক রিপোর্ট: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
সব মন্তব্য
No Comments